Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩২

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩২

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকি সবাই শিক্ষার্থী।

মঙ্গলবার রাত পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

সর্বতোভাবে চিকিৎসা দিতে ছোটাছুটি করছেন বার্ন ইনস্টিটিউটেরচিকিৎসক-নার্সরা। বাতিল করা হয়েছে সবার ছুটি। মঙ্গলবার দুপুরে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, আগামী ৭২ ঘন্টা পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও সব সরঞ্জমান মজুদ রয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয় গত সোমবার দুপুরে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
    পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
Logo