প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৫ এপ্রিল , ২০২৫
এখনকার বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন।
তাকে নতুন করে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ছিল এ মন্ত্রণালয়ের দায়িত্ব।
দপ্তর বন্টনে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছেন প্রধান উপদেষ্টা।
গত ১০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন শেখ বশিরউদ্দীন। ওই সময় এই ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দিয়েছিলেন ড. ইউনূস।