প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৩ এপ্রিল , ২০২৫
শেখ হাসিনার আদলে তৈরি 'ফ্যাসিবাদের মুখাকৃতি' মোটিফে অগ্নিসংযোগকারীকে শনাক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। তার রবিউল ইসলাম রাকিব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। ২০২১-২২ সেশনের এ শিক্ষার্থী থাকতেন সূর্যসেন হলে।
৫ আগস্টের আগে রাকিব ছাত্রলীগের বেশ সক্রিয় কর্মী ছিল বলেন জানান প্রক্টর।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন। গতবছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর হলে দেখা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘আনন্দ শোভাযাত্রার’ জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ভিডিওতে মাস্ক পরা এক যুবককে দেখা গেছে।
আগুন দেওয়ার ওই ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরবি বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন।
পরে বিকালে প্রক্টর সাইফউদ্দিন আহমেদ বলেন, তারা আগুন দেওয়া ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।