প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২২ আগস্ট , ২০২৫
ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক জামালউদ্দীন আহমদ বলেন, “আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই।”
তবে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ। সম্প্রতি তারা আরও দুটি নতুন দাবি যোগ করেছেন—উপাচার্যের পদত্যাগ ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পরিবর্তন।
প্রসঙ্গত, ১৮ আগস্ট থেকে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।