ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: শুক্রবার , ২১ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।
ইউআইটিএস'র উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়াই নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস এবং জনসংযোগ কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম।
পরে বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।