Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সচল হল ইডেন ভবন

প্রতিবেদক, প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
সচল হল ইডেন ভবন

অগ্নিকাণ্ডের ধাক্কা কাটিয়ে সচল হতে শুরু করেছে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত সাত নম্বর (ইডেন) ভবন  আলোচিত।

একই সঙ্গে সচিবালয়ের কর্মকর্তাদের গমনাগমনও স্বাভাবিক হতে শুরু করেছে।


রোববার থেকে উপদেষ্টা, সচিব ছাড়াও সচিবালয়ে কর্মরত অন্যান্য অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। 

এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে ইডেন ভবনে আগুন লাগার পর থেকে সচিবালয়ে দর্শনার্থী, অস্থায়ী পাশধারী ও অন্যান্য ব্যক্তিদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। অগ্নিকাণ্ডের তদন্তের সাথে যুক্ত কর্মকর্তা উপদেষ্টা সচিব পর্যায়ের লোকদেরই কেবল গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হতো। 

৭ নম্বর ভবনে দায়িত্বগত একজন পুলিশ কর্মকর্তা জানান, পাঁচ তলা পর্যন্ত কার্যক্রম সচল করা হয়েছে। পাঁচতলা থেকে উপরের দিকের অংশ এখনো বন্ধ রাখা হয়েছে।


ওই ভবনের সাইনবোর্ড থেকে জানা যায়, পাঁচ তলায় রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের একাংশ, অর্থ মন্ত্রণালয়। 


চার তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 


তিনতলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 


দ্বিতীয় তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। 


নিচ তলায় গণপূর্ত বিভাগের কেয়ারটেকার অফিস দোহন ও সেতু মন্ত্রণালয় সংস্থান মন্ত্রণালয় মন্ত্রণালয়। 


দ্বিতীয় তলায় কর্মরত স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তার রেজাউর রহমান বলেন, গত বুধবারও আমরা প্রবেশ করতে পেরেছিলাম, কিন্তু কোন কাজ করা যায়নি। বৃহস্পতিবারও কিছুক্ষণের জন্য এসেছি। 


"আজকে বিদ্যুৎ লাইন সচল হলেও ইন্টারনেট, টেলিফোন, ইন্টারকম লাইন এখনো বন্ধ রয়েছে। তবুও আমরা যতটুকু সম্ভব দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি," বলেন তিনি।


সরজমিনে গিয়ে দেখা যায়, ওই ভবন থেকে এখনো আগুনে পোড়া ঝাঁজালো গন্ধ বেরুচ্ছে। লিফট গুলো বন্ধ। জনসাধারণের যাতায়াত কম। 


গণপূর্ত বিভাগের উপর সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, রোববারই ইডেন ভবন পুরোপুরি সচল করা হয়েছে। অতি দ্রুতই টেলিফোন ও ইন্টারনেট সংযোগ সচল হবে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo