প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১১ মে , ২০২৫
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার সরকারের প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল করা হবে।
শনিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে তিনটায় শাহবাগের জমায়েতে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, এ সময় তারা সরকারের কাজের দিকে নজর রাখবেন।
হাসনাত আবদুল্লাহ শাহবাগের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে সবাইকে যার যার বাসায় চলে যেতে বলেন। পরবর্তীতে আবার রাস্তায় নামা লাগলে জানিয়ে দেয়া হবে বলেও জানান।
তার বক্তব্যের সময় এনসিপির অন্যান্য নেতাদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ প্রভৃতি সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
হাসনাত তার বক্তব্যের শেষের দিকে বলেন, “আগামীকাল সরকারি বন্ধ (আজ রোববার, ১১ মে)। আমাদের বলা হয়েছে, পরশুদিন সোমবার (১২ মে) সরকারি প্রজ্ঞাপন জারি হবে। সোমবার আমরা প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল করব।”