Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি

হ্যাটট্রিক করার পরই সরাসরি গ্যালারিতে গিয়ে দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করতে যান ক্রিস উড। এরপর ভক্তদের দিলেন অটোগ্রাফ, তুললেন ছবি।

কিন্তু সেখান থেকে ফিরতেই নিউ জিল্যান্ডের এই ফরোয়ার্ডের সামনে হলুদ কার্ড নিয়ে হাজির হলেন রেফারি।

শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিউ জিল্যান্ডের ৭-০ গোলের জয়ে হ্যাটট্রিক করার পর এই অভিজ্ঞতা হয় ক্রিস উডের।

ওয়েলিংটনে ফিজির বিপক্ষে ওই ম্যাচে ষষ্ঠ মিনিটে উডের গোলেই এগিয়ে যায় নিউ জিল্যান্ড। ৫৬ ও ৬০তম মিনিটে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন নটিংহ্যাম ফরেস্ট খেলোয়াড়।

এরপরই তাকে তুলে নেন নিউ জিল্যান্ড কোচ। ভক্তদের সঙ্গে মিলিত হতে গ্যালারিতে চলে যান তিনি। ফেরার পর তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কারণ, খেলা যে তখনও চলছিল।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
Logo