Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনা ঘটে। ২০২০ সালের মার্কিন প্রেসিডন্ট নির্বাচনের ফলাফল উলটে দেওয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়।

ট্রাম্প বলেন, ‘তারা আজ রাতে দ্বিধাদ্বন্দ্বা ছাড়া ঘুরে বেড়াবে। এটাই আমাদের প্রত্যাশা।’ এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ৬ আসামির সাজাও কমানোর কথা জানান ট্রাম্প। 

নির্বাচনের আগে সমর্থকদের কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। ২০২০ সালের নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল পালটে দিতে চেষ্টা করেন ট্রাম্প। ফলে তার উগ্র সমর্থকরা ক্যাপিটাল হিলে দাঙ্গা শুরু করে। এ ঘটনায় অনেককে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। 

কারাদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এখন ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় আছেন। কারণ তার আদেশ পেলে সোমবারই অনেককে ছেড়ে দেওয়া হতে পারে। 

২০২১ সালে ট্রাম্পের এক জালাময়ী বক্তব্যের পরই তার দলের হাজার হাজার নেতাকর্মী ক্যাপিটাল হিলে পুলিশের ব্যারিকেট ভেঙে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময়ে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য বৈঠকে বসা আইনপ্রণেতা ও ট্রাম্পের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আত্মরক্ষার জন্য পালাতে বাধ্য করে। 

সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর দেওয়া বক্তৃতায় যুক্তি দেখিয়েছেন যে ক্যাপিটাল হিলের ঘটনায় আইনের মারপ্যাচে ১৬০০ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি তাদেরকে বন্দি বলেও উল্লেখ করেছেন। 

 সূত্র: রয়টার্স

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
Logo