Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শমিত সোম এখন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫

শেয়ার করুনঃ
শমিত সোম এখন বাংলাদেশের

কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছিলেন আগেই। সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন। সবশেষ মঙ্গলবার (৬ মে) ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনও পেলেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। 

লাল-সবুজ জার্সিতে খেলতে এখন আর কোনো বাধা নেই ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের। এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেল আরও একটি সুখবর।

সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন শমিত সোম। মাঝমাঠে জুটি বাঁধবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর সঙ্গে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, “ফিফা থেকে শমিতের ছাড়পত্র পাওয়া গেছে। ফলে ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই তার।”

বাফুফের সহসভাপতি ফাহাদ করিমবলেন, “ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চিঠি আমরা পেয়েছি। এখন শমিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই।”

বাংলাদেশি বাবা মা’র সন্তান শমিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। দীর্ঘ সময় আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকা শমিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo