স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৭ এপ্রিল , ২০২৫
কিছুদিন আগেও জাতীয় দলের নির্ভরযোগ্য ও প্রভাবশালী পেসার বলে ধরা হতো মোস্তাফিজুর রহমানকে। কিন্তু ফর্ম না থাকলে কারও কি গুরুত্ব থাকে। কাটার মাস্টার মুস্তাফিজের অবস্থাও অনেকটা তাই।
জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া ‘কাটার মাস্টারের’ ডাক পড়েছে এবার ‘এ’ দলে। শনিবার (২৬ এপ্রিল) নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফেরার দাবি তোলার মঞ্চ পেলেন শরিফুল ইসলামও। নিউ জিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন তরুণ পেসার।
তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে। এছাড়া দুটি চারদিনের ম্যাচও খেলবে দুদল। সিলেটে ১৪ মে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। মিরপুরে ২১ মে শুরু দ্বিতীয় চারদিনের ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান।