স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৮ এপ্রিল , ২০২৫
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ এপ্রিল) থেকে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টের টিকেটের বিস্তারিত প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ক্যাটাগরির টিকেটের মূল্য রাখা হয়েছে একদম নাগালের মধ্যে। যে কেউ চাইলে মাত্র ৫০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যেকার সিলেটে প্রথম টেস্টের খেলা দেখতে পারবেন। তবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা।
ক্লাব হাউজের টিকেটের দাম ২৫০ টাকা এবং আবু সাঈদ স্ট্যান্ডে টিকেটের দাম ১০০ টাকা রাখা হয়েছে। এছাড়া সবুজ গ্যালারি, পশ্চিম গ্যালারি ও পূর্ব গ্যালারিতে (গেট-৩) মাত্র ৫০ টাকায় দেখা যাবে ম্যাচ। পূর্ব গ্যালারির আরেক প্রান্তে (গেট-২) বসে দেখতে হলে লাগবে ১৫০ টাকা।
স্টেডিয়ামের কাউন্টারে শনিবার থেকে সকাল ৯টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া আম্বরখানার মধুমতি ব্যাংকের পিএলসি শাখায় রোববার ১০টা থেকে টিকিট বিক্রি চলবে।