Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

পিকিং ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পেলেন ইউনূস

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
পিকিং ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পেলেন ইউনূস


প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

ডিগ্রি গ্রহণের পর পিকিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শান্তিতে নোবেল জয়ী ইউনূস।

শনিবার স্থানীয় সময় সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা, তারপর তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়।

অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চার দিনের প্রথম দ্বিপক্ষীয় সফরে বুধবার থেকে চীনে রয়েছেন মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।

শি-এর সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।

ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, “দুই দেশ ব্যাপক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে, যা অনেক ইতিবাচক ফলাফল এনেছে। চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে। আমাদের শিল্প-ব্যবহারের বেশিরভাগ পণ্য আসে চীন থেকে।”

ভবিষ্যতের দিকে তাকিয়ে ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন।

তিনি আশা করেন, আরও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে একটি ‘বৃহত্তর বাজার উন্মুক্ত’ করবেন।“

সফর শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
    ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
    কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
    শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
  • নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
    নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
  • মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
    মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
Logo