Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

আলমাদার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
আলমাদার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা


বল দখলে এগিয়ে থাকলেও শক্তিশালী আর্জেন্টিনা পরীক্ষায় উৎরাতে পারেনি উরুগুয়ে।


খেলার পুরো ৯০ মিনিট জুড়ে একাধিক পরিস্কার সুযোগ তৈরি করতে পেরেছিল আর্জেন্টিনা। সেখান থেকে একটি সুযোগ বেশ ভালেভাবে কাজে লাগাতে পারলেন তিয়াগো আলমাদা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জাল। 


উরুগুয়ের মাঠে জিতে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা।


বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা।


৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ‍্যে।


লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালাসহ বেশি কয়েকজনের অনুপস্থিতিতে আক্রমণে শক্তি হারানো আর্জেন্টিনাকে শুরু থেকে চেপে ধরে উরুগুয়ে। সফরকারীদের মিডফিল্ডাররা তো বটেই ফরোয়ার্ড আলমাদাও অনেকটা নিচে নেমে রক্ষণে সহায়তা করেন।


৪৩তম মিনিটে আলমাদার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রোচেত। ফিরতি বলে ফের্নান্দেসের শট স্লাইড করে ব‍্যর্থ করে দেন হোসে মারিয়ে হিমেনেস। নষ্ট হয় প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগ।


দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতি আক্রমণে সুযোগ পায় আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে আলমাদার চমৎকার শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন রোচেত। তিন মিনিট পর ৩৫ গজ দূর থেকে ফেদে ভালভের্দের শট যায় মার্তিনেসের গ্লাভসে।


৬২তম মিনিটে সিমেওনের শট পা দিয়ে ঠেকিয়ে আর্জেন্টিনার গোলের অপেক্ষা বাড়ান রোচেত। পরের মিনিটে হুলিয়ান আলভারেসের দুর্দান্ত রক্ষণ চেরা পাসে আলমাদা একটু বাড়তি সময় নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন উরুগুয়ে গোলরক্ষক।


ছয় মিনিট পর আর পারেননি রোচেত। আলভারেসের কাটব‍্যাকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন আলমাদা। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি উরুগুয়ে গোলরক্ষক।


বাকি সময়ে গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।


১৩ ম‍্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়নরা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে একুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প‍্যারাগুয়ে। টানা তিন হারে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। নিজেদের পরের ম‍্যাচে বলিভিয়া (১৩) পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo