Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

নিরাপত্তা নিশ্চিতে চীনের সড়কে টহল দিচ্ছে রোবট

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
নিরাপত্তা নিশ্চিতে চীনের সড়কে টহল দিচ্ছে রোবট

চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে মানবাকৃতির রোবট। দেশটির গুয়াংডং প্রদেশের শেনজেনের সড়কগুলোয় মোতায়েন এই রোবট পুলিশ এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে।

সেখানে রোবটকে পুলিশের ‘হাই-ভিজিবিলিটি’ ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ দলের সঙ্গে একটি রোবট হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলে সেটিকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে। সেটি দুই পায়ে হেঁটে মানুষের সঙ্গে করমর্দন করছে। এক পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন, রোবটটি তা–ই করছে। পুলিশ কর্মকর্তা উপস্থিত ভিড় লক্ষ করে হাত নাড়লে রোবটটিও হাত নাড়ে। 

চীনের এসব রোবট পুলিশের উচ্চতা ১ দশমিক ৩৮ মিটার, ওজন ৪০ কেজি। একেকটি রোবটের দাম ৮৮ হাজার ইউয়ান (১২ হাজার মার্কিন ডলার)।

রোবটগুলোয় নানা অত্যাধুনিক শক্তিশালী চিপ ও সেন্সর লাগানো আছে। এগুলো ঠিকভাবে নির্দেশ পালন করতে পারে এবং বিরূপ পরিবেশের মধ্য দিয়েও চলাফেরা করতে পারে।

শেনজেনভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান এনজিন–এআই ২০২৩ সালে পিএস০১ নামের এই রোবট তৈরি করে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
    নেতাদের ভার নিতে পারল না মঞ্চ, হুড়মুড়িয়ে পড়লেন অর্থমন্ত্রী
  • মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
    মুঘল সম্রাজ্যের গোয়েন্দা নথিতে নতুন ইতিহাসের সরূপ উন্মোচন
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
    শাবি শিক্ষার্থী আশরাফুলের দুই কিডনিই বিকল, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা
  • বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
    বসবাসের অযোগ্য শহর যুদ্ধবিধ্বস্ত দামেস্ক-ত্রিপোলি, তার পরই ঢাকা
Logo