স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ মার্চ , ২০২৫
অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ম্যাচ ড্র করল ইতালি; কিন্তু প্রথম লেগে এগিয়ে থাকার সুযোগে নেশনস লীগের সেমিফাইনালে পৌঁছালো জার্মানি।
ইউলিয়ান নাগেলসমানের দল বৃহস্পতিবার মিলানের সান সিরোতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল। রোববার বরুসিয়া ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে দ্বিতীয় লেগে তার ফসল তুলল তারা।
টিম ক্লেইনডিয়েনস্টকে আলেসান্দ্রো বুওঙ্গিওর্নোর ফাউল করার পর জার্মানির অধিনায়ক ইয়োশুয়া কিমিশের পেনাল্টি কাজে লাগান। এরপর ডোনারুম্মার ভুলের জন্য লজ্জাজনক দ্বিতীয় গোলের স্বাদ গ্রহণ করতে হয় ইতালিকে।
কিমিশের নেওয়া কর্নারে সময় নিজের পজিশন থেকে অকারণে সরে যান ডোনারুম্মা; সুযোগ বুঝে অরক্ষিত গোলপোস্টকে নিজের করে নেন জামাল মুসিয়ালা। এর ফলে দুই লেগের মোট স্কোর ৪-১ হয়ে যায়।
এরপর হাফ টাইমের ঠিক আগে হয়ে যায় স্কোর হয়ে যায় ৫-১, যখন পিছিয়ে পড়া ইতালির বল দখল হারানোর সুযোগ নেয় জার্মানি। অধিনায়ক কিমিশের ক্রস থেকে ক্লাইন্ডিয়েনস্টের পায়ে জালের দেখা পায় বল।
এমন পিছিয়ে পড়া অবস্থান থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইতালি, আধিপত্য বিস্তার করে খেলায়।
প্রাক্তন এভারটন স্ট্রাইকার মোইস কিন ইতালির হয়ে ৪৯তম মিনিটে প্রথম গোলটি করেন। এরপর ৬৯ মিনিটে তার পা থেকেই এদিন দ্বিতীয় গোলের দেখা পায় ইতালি।
ইনজুরি-টাইমের পঞ্চম মিনিটে ইতালি রাতে খেলাকে ৩-৩ গোলের ড্রতে পৌঁছে দেয় পেনাল্টিতে।
সম্মিলিত স্কোরে কোয়ার্টার পেরোনো জার্মানি জুনের সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে। প্রথম লেগে ১-০ তে এগিয়ে থাকা ডেনমার্ককে ক্রিশ্চিয়ানো রোনালদোরা দ্বিতীয় লেগে ডুবিয়েছে ৫-২ গোলে।
এই কোয়ার্টার ফাইনালে জয়ের মাধ্যমে জার্মানি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ-তে লুক্সেমবার্গ, উত্তর আয়ারল্যান্ড এবং স্লোভাকিয়ার সাথে স্থান করে নিচ্ছে। আর গ্রুপ আই-তে ইতালি সঙ্গী হিসাবে পাচ্ছে এস্তোনিয়া, ইসরায়েল, মলদোভা এবং নরওয়েকে।