Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

মেয়েদের চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ক্রীড়া ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৫ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
মেয়েদের চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ

৫০ রানে পতন শেষ ৯ উইকেটের। ১১ রানে শেষ ৬টি। শেষ ৬ ব্যাটার পারেননি দুই অঙ্ক ছুঁতে। শেষ ৫ ব্যাটার মিলে রান ১! বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার খতিয়ান এসব। এই দলের বরাবরের দুর্বলতা ব্যাটিং। এই সিরিজের আগের দুই ম্যাচও ব্যতিক্রম নয়। তবু টস জিতে ব্যাটিং নেওয়া দলের কাছে কিছুটা লড়াইয়ের আশা তো ছিলই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই ব্যাটিংয়ের সবচেয়ে বাজে প্রদর্শনী মেলে ধরলেন নিগার সুলতানারা। খুব কাছাকাছি গিয়েও তাই চুরমার হয়ে গেল স্বপ্ন।

ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে, এই সমীকরণে খেলতে নেমে বাংলাদেশ হেরে গেল বাজেভাবে। শেষ ওয়ানডেতে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় শনিবার ভোরে শেষ হওয়া ম্যাচে সেন্ট কিটসে বাংলাদেশ গুটিয়ে যায় ১১৮ রানেই। ফারজানা হক ও শারমিন আক্তারের জুটির সময় এক পর্যায়ে দলের রান ছিল ১ উকেটে ৬৮। এরপর নামে ধস। শেষ দিকে তো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইনিংস।

সহজ রান তাড়ায় ক্যারিবিয়ানরা জিতে যায় ২৭.৩ ওভারেই।

স্বাগতিক ভারতসহ আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে এবারের ওয়ানডে বিশ্বকাপে। এই ম্যাচটি জিতলে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে পারত বাংলাদেশ। কিন্তু হেরে যাওয়ায় তারা রয়ে গেল সাত নম্বরে। সমান (২১) পয়েন্ট নিয়েও জয় একটি বেশি থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল নিউ জিল্যান্ড।

নিগার সুলতানার দলকে এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে উতরাতে হবে বাছাইপর্ব। এই সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বাছাইয়ে খেলা নিশ্চিত ছিল আগেই।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচে ১৮৪ রানের পুঁজি নিয়েও ৬০ রানের জয় ধরা দিয়েছিল দারুণ বোলিং পারফরম্যান্সে। সেটিই হয়তো ভাবনায় ছিল বাংলাদেশ অধিনায়কের। কিন্তু তিনি ও অন্য ব্যাটাররা এবার বোলারদের লড়াইয়ের রসদই দিতে পারলেন না।

দ্বিতীয় ওভারেই মুর্শিদা খাতুনকে (১) হারায় বাংলাদেশ। চেরি-অ্যান ফ্রেজারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করে কিপারের হাতে ধরা পড়েন বাঁহাতি ওপেনার।

বড় ভরসা ফারজানা হক ও সাম্প্রতিক সময়ে সেরা ব্যাটার শারমিন আক্তার এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ফারজানা স্বভাবজাত ব্যাটিংয়ে উইকেট আঁকড়ে রাখেন। শারমিন উইকেট আগলে রাখার পাশাপাশি খেলেন দারুণ কিছু শট।

তবে ১০ ওভারের পর দুজনের ব্যাট থেকেই বাউন্ডারি উধাও হয়ে যায়। ক্যারিবিয়ানদের আঁটসাঁট বোলিংয়ে রানই বের করতে পারছিলেন না থিতু হওয়া দুই ব্যাটারও। সেই জাল ছিঁড়ে আর বের হতে পারেননি কেউই।

২০তম ওভারে লেগ স্পিনার অ্যাফি ফ্লেচার এলবিডব্লিউ করে দেন ফারজানাকে। ৬৫ বল খেলে কেবল একটি চারে ২২ রান করতে পারেন অভিজ্ঞ এই ব্যাটার।

অধিনায়ক নিগার নামার পরও রানের গতি বাড়েনি। একটু পর বাউন্ডারির চেষ্টাতেই নিজের পতন ডেকে আনেন শারমনি। ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথিউসের ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজে ছেড়ে বেরিয়ে ক্যাচ দেন তিনি মিড অফে। পাঁচটি চারে ৫৮ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

আগের ম্যাচে এরকম অবস্থা থেকেই দলকে টেনে নিয়ে ফিফটি করেছিলেন নিগার। কিন্তু অধিনায়কও ব্যর্থ এ দিন (২৯ বলে ১১)।

এরপর তো একের পর এক ব্যাটারের আসা-যাওয়ার মিছিল। অভিজ্ঞ ফাহিমা খাতুন (৭) পারেননি দলের প্রয়োজনে দাঁড়াতে। আগের দুই ম্যাচে ২৯ ও ২১ রান করা স্বর্ণা আক্তার এবার ফেরেন শূন্যতে। লোয়ার অর্ডারে যাদের ব্যাটে একটু তাকিয়ে থাকে দল, সেই রাবেয়া খান ও নাহিদা আক্তারও কাটা পড়েন শূন্যতে।

লেগ স্পিনার ফ্লেচারের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর বাঁহাতি স্পিনার জাইদা জেমস ও অফ স্পিনার কারিশ্মা রামহারাক মিলে বিধ্বস্ত করেন বাংলাদেশের ব্যাটিং। আগের ম্যাচে ক্যারিয়ারে প্রথমবার চার উইকেট (৪/৩৩) পাওয়া রামহারাক এবার নিজেকে আরেকবার ছাড়িয়ে যান (৪/১২)।

ম্যাচের ফয়সালা একরকম হয়ে যায় প্রথম ইনিংসেই। ১১৮ রানের পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররাও পারেননি বেশি লড়াই করতে।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান হেইলি ম্যাথিউসকে এবার ২২ রানে ফেরান নাহিদা। আরেক ওপেনার কিয়ানা জোসেফ ৩৯ রান করে আউটহন মারুফা আক্তারের বলে। বাংলাদেশের পালা শেষ সেখানেই।

শিমেইন ক্যাম্পবেলকে নিয়ে দ্রুতই ম্যাচ শেষ করে দেন ডেন্ড্রা ডটিন। ৪৭ বলে ২২ রানে অপরাজিত থকেন ক্যাম্পবেল, অভিজ্ঞ ডটিন ১৯ বলে করেন ৩৩।

বিশ্বকাপে খেলতে হলে এই দুই দলকেই লড়তে হবে বাছাইয়ে। এই বছর অগাস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই হবে বাছাইপর্ব। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া উইমেন’স চ্যাম্পিয়নশিপের তলানির অন্য দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ড থাকবে বাছাইয়ে। সঙ্গে থাকবে র‌্যাঙ্কিং থেকে আসা থাইল্যান্ড ও স্কটল্যান্ড।

ছয় দলের বাছাইপর্ব থেকে দুই দল খেলবে বিশ্বকাপে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (ফারজানা ২২, মুর্শিদা ১, শারমিন ৩৭, নিগার ১১, সোবহানা ২৫, ফাহিমা ৭, স্বর্ণা ০, রাবেয়া ০, নাহিদা ১, মারুফা ০*, তৃষ্ণা ০; ডটিন ৫-০-১৬-০, ফ্রেজার ৪-০-২৪-১, অ্যালেইন ১-০-৯-০, ম্যাথিউস ১০-৩-১৯-১, ফ্লেচার ১০-০-২২-১, জাইদা ৭-২-১৫-২, রামহারাক ৬.৫-০-১২-৪।

ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (ম্যাথিউস ২২, জোসেফ ৩৯, ক্যাম্পবেল ২৫*, ডটিন ৩৯*; মারুফা ৭-১-৩৯-১, তৃষ্ণা ৩-০-১৩-০, নাহিদা ৬-০-২৫-১, ফাহিমা ৪-০-১৫-০, রাবেয়া ৭-০-২২-০, সোবহানা ০.৩-০-৭-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: কারিশ্মা রামহারাক।

প্লেয়ার অব দা সিরিজ: কারশ্মা রামহারাক।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দেড়শ ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড
    দেড়শ ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড
  • ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার কে
    ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার কে
  • পিএসএলে পেশাওয়ার জালমিতে নাহিদ রানা, করাচি কিংসে লিটন
    পিএসএলে পেশাওয়ার জালমিতে নাহিদ রানা, করাচি কিংসে লিটন
  • সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা
    সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা
  • সবার আগে প্লে-অফে রংপুর রাইডার্স
    সবার আগে প্লে-অফে রংপুর রাইডার্স
  • ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বাংলাদেশের মুগ্ধর চমক
    ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বাংলাদেশের মুগ্ধর চমক
  • মুলতানের ‘বধ্যভূমি’তে পাকিস্তানের দাপুটে জয়
    মুলতানের ‘বধ্যভূমি’তে পাকিস্তানের দাপুটে জয়
  • ৬ গোল করে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি
    ৬ গোল করে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি
  • আতলেতিকোকে টপকে শীর্ষে রেয়াল মাদ্রিদ
    আতলেতিকোকে টপকে শীর্ষে রেয়াল মাদ্রিদ
  • আর্জেন্টিনার ফুটবল সম্পর্কের বাণিজ্যিক রূপান্তর দেখতে চান ইউনূস
    আর্জেন্টিনার ফুটবল সম্পর্কের বাণিজ্যিক রূপান্তর দেখতে চান ইউনূস
  • সেঞ্চুরি বৃথা গেল বিজয়ের
    সেঞ্চুরি বৃথা গেল বিজয়ের
  • বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট
    বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট
  • বড় জয়ে সরাসরি শেষ ষোলোর ক্ষীণ আশা জিইয়ে রাখল রেয়াল
    বড় জয়ে সরাসরি শেষ ষোলোর ক্ষীণ আশা জিইয়ে রাখল রেয়াল
  • আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-ভারতের কেউ
    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-ভারতের কেউ
  • নাদালের রেকর্ড ছুঁয়ে মেলবোর্নের মুকুট সিনারের
    নাদালের রেকর্ড ছুঁয়ে মেলবোর্নের মুকুট সিনারের
  • সাকিবকে ছাড়িয়ে বিপিএলের চূড়ায় তাসকিন
    সাকিবকে ছাড়িয়ে বিপিএলের চূড়ায় তাসকিন
  • ডটিনের সাত ছক্কায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ
    ডটিনের সাত ছক্কায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ
  • আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইসের পদত্যাগ
    আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইসের পদত্যাগ
  • গণঅবসরের হুমকি সাবিনাদের
    গণঅবসরের হুমকি সাবিনাদের
  • ক্যারিবিয়ানে হোয়াইটওয়াশড বাংলাদেশ
    ক্যারিবিয়ানে হোয়াইটওয়াশড বাংলাদেশ
  • বিপিএলে স্পট ফিক্সিং তদন্তে কমিটি গঠন
    বিপিএলে স্পট ফিক্সিং তদন্তে কমিটি গঠন
  • ঢাবির সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুবহান
    ঢাবির সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুবহান
  • ঢাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
    ঢাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
  • বিপিএলে আবারও চ্যাম্পিয়ন বরিশাল
    বিপিএলে আবারও চ্যাম্পিয়ন বরিশাল
  • হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
    হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
  • নোবিপ্রবির ক্রিকেট মাঠের সর্বত্র অবহেলার ছাপ
    নোবিপ্রবির ক্রিকেট মাঠের সর্বত্র অবহেলার ছাপ
  • জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট   প্রতিযোগিতা শুরু
    জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
  • ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ নারী ক্রিকেটার সোহেলী
    ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ নারী ক্রিকেটার সোহেলী
  • বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
    বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
  • ঢাকায়  বালিকা বিভাগে ঠোলনারপাড়, বালকে মাটিকাটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
    ঢাকায় বালিকা বিভাগে ঠোলনারপাড়, বালকে মাটিকাটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • অস্ট্রেলিয়াকে ৩৫১ রানের লক্ষ্য ইংলিশদের, ডাকেটের রেকর্ড ১৬৫
    অস্ট্রেলিয়াকে ৩৫১ রানের লক্ষ্য ইংলিশদের, ডাকেটের রেকর্ড ১৬৫
  • শাবিতে প্রথমবারের মতো মিনি ম্যারাথন আয়োজন
    শাবিতে প্রথমবারের মতো মিনি ম্যারাথন আয়োজন
  • চ্যাম্পিয়ন্স ট্রফি: রেকর্ড ৩৫১ রান তাড়া করে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
    চ্যাম্পিয়ন্স ট্রফি: রেকর্ড ৩৫১ রান তাড়া করে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ
    জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ
  • বাংলাদেশের বিপক্ষে এবার মাঠে নামবেন সাকিব
    বাংলাদেশের বিপক্ষে এবার মাঠে নামবেন সাকিব
  • শীর্ষ ক্যাটাগরিতে তাসকিন, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
    শীর্ষ ক্যাটাগরিতে তাসকিন, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
  • ঘরের মাঠে খেলতে বাড়ি আগমন হামজা চৌধুরীর
    ঘরের মাঠে খেলতে বাড়ি আগমন হামজা চৌধুরীর
  • বিসিবির কাছে সিমন্সই সেরা, থাকছেন বিশ্বকাপ পর্যন্ত
    বিসিবির কাছে সিমন্সই সেরা, থাকছেন বিশ্বকাপ পর্যন্ত
  • সেরেনার ২৬ বছর পর আন্দ্রিভার কীর্তি
    সেরেনার ২৬ বছর পর আন্দ্রিভার কীর্তি
  • সুখবর পেলেন সাকিব আল হাসান
    সুখবর পেলেন সাকিব আল হাসান
  • শেষের গোলে নেদারল্যান্ডসের মাঠে ড্র করল স্পেন
    শেষের গোলে নেদারল্যান্ডসের মাঠে ড্র করল স্পেন
  • হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
    হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
  • আলবেনিয়াকে ২-০ তে হারিয়ে ইংল্যান্ডে টুখেল যুগের সূচনা
    আলবেনিয়াকে ২-০ তে হারিয়ে ইংল্যান্ডে টুখেল যুগের সূচনা
  • আলমাদার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
    আলমাদার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
  • কোহলি ও সল্টের ঝড়ে কলকাতাকে উড়িয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর
    কোহলি ও সল্টের ঝড়ে কলকাতাকে উড়িয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর
  • আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ওয়েভের্তন-গোমেজ
    আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ওয়েভের্তন-গোমেজ
  • ৪ ওভারে ৭৬: আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের
    ৪ ওভারে ৭৬: আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের
  • ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল
    ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল
  • শেষের নাটকীয়তায় ইতালির ড্র, সেমিতে জার্মানি
    শেষের নাটকীয়তায় ইতালির ড্র, সেমিতে জার্মানি
  • জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন
    জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন
  • হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থা জানালেন তামিম
    হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থা জানালেন তামিম
  • তামিম অসুস্থ, জন্মদিনেও মনে ‘আনন্দ নেই’ সাকিবের
    তামিম অসুস্থ, জন্মদিনেও মনে ‘আনন্দ নেই’ সাকিবের
  • ব্রাজিলের জালে আর্জেন্টিনার একহালি গোল
    ব্রাজিলের জালে আর্জেন্টিনার একহালি গোল
  • এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
    এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
  • ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের জয়ে লীগ টেবিলের শীর্ষে বার্সেলোনা
    ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের জয়ে লীগ টেবিলের শীর্ষে বার্সেলোনা
  • ইংল্যান্ডে ফিরেই জিতলেন হামজা
    ইংল্যান্ডে ফিরেই জিতলেন হামজা
  • মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
    মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
  • মৃত্যুর দুয়ার ঘুরে বাসায় ফিরলেন তামিম ইকবাল
    মৃত্যুর দুয়ার ঘুরে বাসায় ফিরলেন তামিম ইকবাল
  • ‘ভালো আছেন’ মেসি, মাঠে ফেরার অপেক্ষা
    ‘ভালো আছেন’ মেসি, মাঠে ফেরার অপেক্ষা
  • অখ্যাত লেগানেসের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে বার্সার পাশে রিয়াল
    অখ্যাত লেগানেসের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে বার্সার পাশে রিয়াল
  • লেভার জোড়া গোলে রিয়ালকে আবার ৩ পয়েন্টে পেছনে ফেলল বার্সা
    লেভার জোড়া গোলে রিয়ালকে আবার ৩ পয়েন্টে পেছনে ফেলল বার্সা
  • রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
    রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
  • মারাদোনোর সঙ্গে ‘পশুর মত’ আচরণ করা হয়েছে: আইনজীবী
    মারাদোনোর সঙ্গে ‘পশুর মত’ আচরণ করা হয়েছে: আইনজীবী
  • ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ
    ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ
  • চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
    চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
  • থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল জয়
    থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল জয়
  • অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
    অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
  • সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুরে তামিম
    সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুরে তামিম
  • হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
    হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  • ৫০ টাকায় সিলেট টেস্ট
    ৫০ টাকায় সিলেট টেস্ট
  • মানুষের সঙ্গে ম্যারাথনে রোবট
    মানুষের সঙ্গে ম্যারাথনে রোবট
  • বেঙ্গালুরুর ৭ উইকেটের জয়, কোহলির অপরাজিত ৭৫
    বেঙ্গালুরুর ৭ উইকেটের জয়, কোহলির অপরাজিত ৭৫
  • বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে নিগার ও শারমিন
    বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে নিগার ও শারমিন
  • তিন বছর পর টেস্ট দলে এনামুল
    তিন বছর পর টেস্ট দলে এনামুল
  • তাওহিদ হৃদয়ের শাস্তি পেছাল এক বছর
    তাওহিদ হৃদয়ের শাস্তি পেছাল এক বছর
  • নিউ জিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলে মুস্তাফিজ-শরিফুল
    নিউ জিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলে মুস্তাফিজ-শরিফুল
  • পাপনের দুর্নীতির অনুসন্ধানে দুদক, তথ্য চেয়ে বিসিবিতে চিঠি
    পাপনের দুর্নীতির অনুসন্ধানে দুদক, তথ্য চেয়ে বিসিবিতে চিঠি
  • ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
    ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
  • ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ
    ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ
  • শমিত সোম এখন বাংলাদেশের
    শমিত সোম এখন বাংলাদেশের
  • দ্বিতীয় সেরা অলরাউন্ডার মিরাজ
    দ্বিতীয় সেরা অলরাউন্ডার মিরাজ
  • আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত
    আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত
  • জাতীয় কারাতে: সোনা জিতলেন জবি শিক্ষার্থী নাইম ও মারজান
    জাতীয় কারাতে: সোনা জিতলেন জবি শিক্ষার্থী নাইম ও মারজান
  • ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি
    ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি
  • কুবির আন্তঃবিভাগ ক্রিকেটে 'ম্যান অব দ্য ফাইনাল' মোস্তাক
    কুবির আন্তঃবিভাগ ক্রিকেটে 'ম্যান অব দ্য ফাইনাল' মোস্তাক
  • বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ
    বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ
  • আমিনুলের কাঁধে এবার দেশের ক্রিকেট
    আমিনুলের কাঁধে এবার দেশের ক্রিকেট
  • টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত
    টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত
  • দেশকে স্বর্ণপদক এনে দিতে চান আয়মান
    দেশকে স্বর্ণপদক এনে দিতে চান আয়মান
  • শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে মেয়েদের সাফ মিশন শুরু
    শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে মেয়েদের সাফ মিশন শুরু
  • প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়
    প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়
  • শ্রীলঙ্কার পর পাকিস্তান, টাইগারদের টানা সাফল্য
    শ্রীলঙ্কার পর পাকিস্তান, টাইগারদের টানা সাফল্য
  • ৩৮ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু
    ৩৮ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু
  • পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
    পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
  • বাংলাদেশের ব‍্যর্থতায় ভারত-পাকিস্তানের ফাইনাল
    বাংলাদেশের ব‍্যর্থতায় ভারত-পাকিস্তানের ফাইনাল
  • গায়ক আসিফ এবার বিসিবি নির্বাচনে
    গায়ক আসিফ এবার বিসিবি নির্বাচনে
  • নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন
    নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন
  • সাইফের ঝড়ে আফগান হোয়াইটওয়াশ
    সাইফের ঝড়ে আফগান হোয়াইটওয়াশ
  • জয়ের স্বপ্ন দেখিয়ে হতাশার হার
    জয়ের স্বপ্ন দেখিয়ে হতাশার হার
  • ভারতের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
    ভারতের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
Logo