Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

ডটিনের সাত ছক্কায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ক্রীড়া প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৮ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
ডটিনের সাত ছক্কায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সিরিজ শুরুর আগে নিগার সুলতানা বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারাতে অন্তত ১৪০ রান করতেই হবে। মাঠে নেমেদারুণ এক ফিফটিতে অধিনায়ক নিজেই দলকে নিয়ে গেলেন সেই ঠিকানায়। কিন্তু সেই পুঁজিতে লড়াইও জমাতে পারল না নিগারের দল। ‘পাওয়ার’ বাটিংয়ে পার্থক্যটা প্রবলভাবেই দেখিয়ে দিলেন ড্রেন্ড্রা ডটিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো উল্লেখযোগ্য একটি স্কোর গড়েছিল বাংলাদেশ। কিন্তু হেইলি ম্যাথিউসের ফিফটি ও ডটিনের রেকর্ড-গড়া ফিফটিতে ক্যারিবিয়ানরা স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে চ্যালেঞ্জ। ৮ উইকেটের জয়ে তারা এগিয়ে গেছে তিন ম্যাচের সিরিজে।

বাংলাদেশ সময় সোমবার সকালে শেষ হওয়া ম্যাচে সেন্ট কিটসে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৪৪ রান। ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন নিগার।


ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়ায় ক্যারিবিয়ানরা তাড়ায় জিতে যায় ১৯ বল বাকি রেখে। অধিনায়ক ম্যাথিউস অপরাজিত থাকেন ৬০ রানে। তবে বাংলাদেশের বোলিং পিষ্ট করেন ডটিন। ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ অলরাউন্ডার। কোনো বাউন্ডারি মারেননি তিনি, কিনতু ছক্কা হাঁকিয়েছেন ৭টি!

নিজের রেকর্ড ছাড়িয়ে ফিফটিতে পা রাখেন তিনি ২১ বলে। উইমেন’স টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটির রেকর্ড এটি। ২২ ও ২৫ বলের ফিফটিতে রেকর্ডের পরের দুটি নামও তারই।

৩৩ বছর বয়সী অলরাউন্ডার বল হাতে উইকেট না পেলেও ৪ ওভারে রান দেন মাত্র ১৩।

ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে বাঁহাতি স্পিনার জাইদা জেমসকে দুটি চার মেরে দিলারা আক্তার শুরু করেন ম্যাচ। পরের ওভারে চেরি-অ্যান ফ্রেজারকে বাউন্ডারি মেরে শুরু করেন আরেক ওপেনার সোবহানা মোস্তারি।

দুজনের কেউই টিকতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ ওভারে আক্রমণে এসেই দিলারাকে (১১ বলে ১২) ফেরান ম্যাথিউস।

পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৬০ রান।

সোবহানা আরও অনেকবারের মতোই সম্ভাবনা জাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। লেগ স্পিনার অ্যাফি ফ্লেচারের প্রথম ওভারে একটি চার মারার পরের বলে ঝুলিয়ে দেওয়া ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন তিনি (২১ বলে ২২)।

বাংলাদেশের ওভারপ্রতি রান তখনও ছয়ের নিচে। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে কাঙ্ক্ষিত স্কোরের দিকে এগিয়ে নেন শারমিন আক্তার ও নিগার সুলতানা।

এই দুজনের শুরুটাও ছিল কিছুটা মন্থর। তবে একটু থিতু হয়ে শট খেলেন দুজনই। নিগারের ছক্কাসহ ম্যাথিউসের এক ওভারে রান আসে ২২।

নিগার পরে আরেকটি ছক্কা মারেন কারিশ্মা রামহারাককে। ম্যাথিউসের পরের ওভারে মারেন দুটি চার।

চেরি-অ্যান ফ্রেজারের বলে শারমিন আউট হয়ে যান ৩৭ রান (৪২ বলে) করে। শেষ ওভারে এই পেসারের বলেই বাউন্ডারি মেরে নিগার দেখা পান নবম টি-টোয়েন্টি ফিফটির।

শেষ ৫ ওভারে ৪৭ রান তুলে বাংলাদেশ পৌঁছায় ১৪৪ রানে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের চারটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের রান ছিল ৪৬, ৭৯, ৯৯ ও ১০৩। এবার তা অনেকটা ছাড়িয়ে যাওয়ায় জয়ের আশাও ছিল প্রবল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ক্যারিবিয়ানরা বুঝিয়ে দেয়, এই লক্ষ্য তাদের জন্য বড় কিছু নয়।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৬৩ রানের জুটি গড়া ম্যাথিউস ও কিয়ানা জোসেফ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে যোগ করেন ৬৩ রান। পঞ্চম ওভারে ফারিহা তৃষ্ণার টানা চার বলে এক ছক্কা ও তিনটি চার মারেন জোসেফ।

বাংলাদেশের বোলিং আক্রমণের মূল দুই ভরসা মারুফা আক্তার ও নাহিদা আক্তার ছিলেন না এই ম্যাচে। কেবল ফাহিমা ছাড়া আর কোনো বোলার কোনোরকম বেগ দিতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটারদের।

২১ বলে ২৯ করে জোসেফ আউট হন ফাহিমার বলে। পরের ওভারে শিমেইন ক্যাম্পবেলকেও ফেরান এই লেগ স্পিনার। তবে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। ম্যাথিউস ও ডটিনের স্ট্রোকের তোড়ে ভেসে যায় বাংলাদেশের লড়াইয়ের আশা।

ক্রিজে যাওয়ার পরপরই রাবেয়া খানের এক ওভারে তিন ছক্কায় তাণ্ডবের শুরু করেন ডটিন। স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুনরাও ছক্কা হজম করেন তার ব্যাটে।

পরে তৃষ্ণাকে টানা দুটি ছক্কায় ফিফটি করে ফেলেন তিনি রেকর্ড গড়ে। জয় ধরা দেয় অনায়াসই। ডটিনের ছক্কার স্বাক্ষী হয়ে ৭ চারে ৬০ রানে অপরাজিত থাকেন ম্যাথিউস।

দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৪০ বলে আসে ৭২ রান।

সিরিজের পরের ম্যাচ বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর চারটায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৩ (দিলারা ১২, সোবহানা ২২, শারমিন ৩৭, নিগার ৫৩*, স্বর্ণা ৭*; জাইদা ১-০-১০-০, ফ্রেজার ৩-০-২৩-১, ডটিন ৪-০-১৩-০, ম্যাথিউস ৪-০-৩৬-১, রামহারাক ৪-০-২৭-১, ফ্লেচার ৪-০-৩০-০)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৫ ওভারে ১৪৫/২ (জোসেফ ২৯, ম্যাথিউস ৬০*, ক্যাম্পবেল ৩, ডটিন ৫১*; তৃষ্ণা ৪-০-৪৪-০, সুলতানা ৩.৫-০-২৫-০, রাবেয়া ৩-০-৩৩-০, ফাহিমা ৩-১-১৫-২, লতা ১-০-৮-০, স্বর্ণা ২-০-১৯-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।

প্লেয়ার অব দা ম্যাচ: ডেন্ড্রা ডটিন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দেড়শ ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড
    দেড়শ ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানের বিশ্ব রেকর্ড
  • ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার কে
    ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার কে
  • পিএসএলে পেশাওয়ার জালমিতে নাহিদ রানা, করাচি কিংসে লিটন
    পিএসএলে পেশাওয়ার জালমিতে নাহিদ রানা, করাচি কিংসে লিটন
  • সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা
    সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা
  • সবার আগে প্লে-অফে রংপুর রাইডার্স
    সবার আগে প্লে-অফে রংপুর রাইডার্স
  • ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বাংলাদেশের মুগ্ধর চমক
    ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বাংলাদেশের মুগ্ধর চমক
  • মুলতানের ‘বধ্যভূমি’তে পাকিস্তানের দাপুটে জয়
    মুলতানের ‘বধ্যভূমি’তে পাকিস্তানের দাপুটে জয়
  • ৬ গোল করে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি
    ৬ গোল করে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি
  • আতলেতিকোকে টপকে শীর্ষে রেয়াল মাদ্রিদ
    আতলেতিকোকে টপকে শীর্ষে রেয়াল মাদ্রিদ
  • আর্জেন্টিনার ফুটবল সম্পর্কের বাণিজ্যিক রূপান্তর দেখতে চান ইউনূস
    আর্জেন্টিনার ফুটবল সম্পর্কের বাণিজ্যিক রূপান্তর দেখতে চান ইউনূস
  • সেঞ্চুরি বৃথা গেল বিজয়ের
    সেঞ্চুরি বৃথা গেল বিজয়ের
  • বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট
    বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট
  • বড় জয়ে সরাসরি শেষ ষোলোর ক্ষীণ আশা জিইয়ে রাখল রেয়াল
    বড় জয়ে সরাসরি শেষ ষোলোর ক্ষীণ আশা জিইয়ে রাখল রেয়াল
  • আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-ভারতের কেউ
    আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশ-ভারতের কেউ
  • মেয়েদের চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ
    মেয়েদের চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ
  • নাদালের রেকর্ড ছুঁয়ে মেলবোর্নের মুকুট সিনারের
    নাদালের রেকর্ড ছুঁয়ে মেলবোর্নের মুকুট সিনারের
  • সাকিবকে ছাড়িয়ে বিপিএলের চূড়ায় তাসকিন
    সাকিবকে ছাড়িয়ে বিপিএলের চূড়ায় তাসকিন
  • আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইসের পদত্যাগ
    আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইসের পদত্যাগ
  • গণঅবসরের হুমকি সাবিনাদের
    গণঅবসরের হুমকি সাবিনাদের
  • ক্যারিবিয়ানে হোয়াইটওয়াশড বাংলাদেশ
    ক্যারিবিয়ানে হোয়াইটওয়াশড বাংলাদেশ
  • বিপিএলে স্পট ফিক্সিং তদন্তে কমিটি গঠন
    বিপিএলে স্পট ফিক্সিং তদন্তে কমিটি গঠন
  • ঢাবির সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুবহান
    ঢাবির সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুবহান
  • ঢাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
    ঢাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
  • বিপিএলে আবারও চ্যাম্পিয়ন বরিশাল
    বিপিএলে আবারও চ্যাম্পিয়ন বরিশাল
  • হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
    হামজার সঙ্গে প্রাথমিক দলে সাকিব আল হাসান
  • নোবিপ্রবির ক্রিকেট মাঠের সর্বত্র অবহেলার ছাপ
    নোবিপ্রবির ক্রিকেট মাঠের সর্বত্র অবহেলার ছাপ
  • জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট   প্রতিযোগিতা শুরু
    জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
  • ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ নারী ক্রিকেটার সোহেলী
    ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ নারী ক্রিকেটার সোহেলী
  • বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
    বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
  • ঢাকায়  বালিকা বিভাগে ঠোলনারপাড়, বালকে মাটিকাটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
    ঢাকায় বালিকা বিভাগে ঠোলনারপাড়, বালকে মাটিকাটা বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • অস্ট্রেলিয়াকে ৩৫১ রানের লক্ষ্য ইংলিশদের, ডাকেটের রেকর্ড ১৬৫
    অস্ট্রেলিয়াকে ৩৫১ রানের লক্ষ্য ইংলিশদের, ডাকেটের রেকর্ড ১৬৫
  • শাবিতে প্রথমবারের মতো মিনি ম্যারাথন আয়োজন
    শাবিতে প্রথমবারের মতো মিনি ম্যারাথন আয়োজন
  • চ্যাম্পিয়ন্স ট্রফি: রেকর্ড ৩৫১ রান তাড়া করে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
    চ্যাম্পিয়ন্স ট্রফি: রেকর্ড ৩৫১ রান তাড়া করে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ
    জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ
  • বাংলাদেশের বিপক্ষে এবার মাঠে নামবেন সাকিব
    বাংলাদেশের বিপক্ষে এবার মাঠে নামবেন সাকিব
  • শীর্ষ ক্যাটাগরিতে তাসকিন, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
    শীর্ষ ক্যাটাগরিতে তাসকিন, সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ
  • ঘরের মাঠে খেলতে বাড়ি আগমন হামজা চৌধুরীর
    ঘরের মাঠে খেলতে বাড়ি আগমন হামজা চৌধুরীর
  • বিসিবির কাছে সিমন্সই সেরা, থাকছেন বিশ্বকাপ পর্যন্ত
    বিসিবির কাছে সিমন্সই সেরা, থাকছেন বিশ্বকাপ পর্যন্ত
  • সেরেনার ২৬ বছর পর আন্দ্রিভার কীর্তি
    সেরেনার ২৬ বছর পর আন্দ্রিভার কীর্তি
  • সুখবর পেলেন সাকিব আল হাসান
    সুখবর পেলেন সাকিব আল হাসান
  • শেষের গোলে নেদারল্যান্ডসের মাঠে ড্র করল স্পেন
    শেষের গোলে নেদারল্যান্ডসের মাঠে ড্র করল স্পেন
  • হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
    হ্যাটট্রিকের পর গ্যালারিতে গিয়ে অটোগ্রাফ, কার্ড নিয়ে হাজির রেফারি
  • আলবেনিয়াকে ২-০ তে হারিয়ে ইংল্যান্ডে টুখেল যুগের সূচনা
    আলবেনিয়াকে ২-০ তে হারিয়ে ইংল্যান্ডে টুখেল যুগের সূচনা
  • আলমাদার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
    আলমাদার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
  • কোহলি ও সল্টের ঝড়ে কলকাতাকে উড়িয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর
    কোহলি ও সল্টের ঝড়ে কলকাতাকে উড়িয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর
  • আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ওয়েভের্তন-গোমেজ
    আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে ওয়েভের্তন-গোমেজ
  • ৪ ওভারে ৭৬: আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের
    ৪ ওভারে ৭৬: আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের
  • ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল
    ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল
  • শেষের নাটকীয়তায় ইতালির ড্র, সেমিতে জার্মানি
    শেষের নাটকীয়তায় ইতালির ড্র, সেমিতে জার্মানি
  • জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন
    জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন
  • হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থা জানালেন তামিম
    হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থা জানালেন তামিম
  • তামিম অসুস্থ, জন্মদিনেও মনে ‘আনন্দ নেই’ সাকিবের
    তামিম অসুস্থ, জন্মদিনেও মনে ‘আনন্দ নেই’ সাকিবের
  • ব্রাজিলের জালে আর্জেন্টিনার একহালি গোল
    ব্রাজিলের জালে আর্জেন্টিনার একহালি গোল
  • এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
    এ প্রথম নতুন যে নিয়ম দেখা গেল আইপিএলে
  • ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের জয়ে লীগ টেবিলের শীর্ষে বার্সেলোনা
    ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের জয়ে লীগ টেবিলের শীর্ষে বার্সেলোনা
  • ইংল্যান্ডে ফিরেই জিতলেন হামজা
    ইংল্যান্ডে ফিরেই জিতলেন হামজা
  • মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
    মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের
  • মৃত্যুর দুয়ার ঘুরে বাসায় ফিরলেন তামিম ইকবাল
    মৃত্যুর দুয়ার ঘুরে বাসায় ফিরলেন তামিম ইকবাল
  • ‘ভালো আছেন’ মেসি, মাঠে ফেরার অপেক্ষা
    ‘ভালো আছেন’ মেসি, মাঠে ফেরার অপেক্ষা
  • অখ্যাত লেগানেসের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে বার্সার পাশে রিয়াল
    অখ্যাত লেগানেসের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে বার্সার পাশে রিয়াল
  • লেভার জোড়া গোলে রিয়ালকে আবার ৩ পয়েন্টে পেছনে ফেলল বার্সা
    লেভার জোড়া গোলে রিয়ালকে আবার ৩ পয়েন্টে পেছনে ফেলল বার্সা
  • রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
    রেফারিকে মারতে গেলেন কোচ, ফিরলেন লাথি খেয়ে
  • মারাদোনোর সঙ্গে ‘পশুর মত’ আচরণ করা হয়েছে: আইনজীবী
    মারাদোনোর সঙ্গে ‘পশুর মত’ আচরণ করা হয়েছে: আইনজীবী
  • ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ
    ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ
  • চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
    চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
  • থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল জয়
    থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিশাল জয়
  • অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
    অনলাইনে জুয়ার প্রচারণায় তারকারা
  • সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুরে তামিম
    সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুরে তামিম
  • হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
    হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  • ৫০ টাকায় সিলেট টেস্ট
    ৫০ টাকায় সিলেট টেস্ট
  • মানুষের সঙ্গে ম্যারাথনে রোবট
    মানুষের সঙ্গে ম্যারাথনে রোবট
  • বেঙ্গালুরুর ৭ উইকেটের জয়, কোহলির অপরাজিত ৭৫
    বেঙ্গালুরুর ৭ উইকেটের জয়, কোহলির অপরাজিত ৭৫
  • বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে নিগার ও শারমিন
    বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে নিগার ও শারমিন
  • তিন বছর পর টেস্ট দলে এনামুল
    তিন বছর পর টেস্ট দলে এনামুল
  • তাওহিদ হৃদয়ের শাস্তি পেছাল এক বছর
    তাওহিদ হৃদয়ের শাস্তি পেছাল এক বছর
  • নিউ জিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলে মুস্তাফিজ-শরিফুল
    নিউ জিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলে মুস্তাফিজ-শরিফুল
  • পাপনের দুর্নীতির অনুসন্ধানে দুদক, তথ্য চেয়ে বিসিবিতে চিঠি
    পাপনের দুর্নীতির অনুসন্ধানে দুদক, তথ্য চেয়ে বিসিবিতে চিঠি
  • ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
    ১৪ ঘণ্টায় কুক প্রণালি পাড়ি দিল মার্কিন কিশোরী
  • ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ
    ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ
  • শমিত সোম এখন বাংলাদেশের
    শমিত সোম এখন বাংলাদেশের
  • দ্বিতীয় সেরা অলরাউন্ডার মিরাজ
    দ্বিতীয় সেরা অলরাউন্ডার মিরাজ
  • আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত
    আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত
  • জাতীয় কারাতে: সোনা জিতলেন জবি শিক্ষার্থী নাইম ও মারজান
    জাতীয় কারাতে: সোনা জিতলেন জবি শিক্ষার্থী নাইম ও মারজান
  • ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি
    ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি
  • কুবির আন্তঃবিভাগ ক্রিকেটে 'ম্যান অব দ্য ফাইনাল' মোস্তাক
    কুবির আন্তঃবিভাগ ক্রিকেটে 'ম্যান অব দ্য ফাইনাল' মোস্তাক
  • বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ
    বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ
  • আমিনুলের কাঁধে এবার দেশের ক্রিকেট
    আমিনুলের কাঁধে এবার দেশের ক্রিকেট
  • টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত
    টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত
  • দেশকে স্বর্ণপদক এনে দিতে চান আয়মান
    দেশকে স্বর্ণপদক এনে দিতে চান আয়মান
  • শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে মেয়েদের সাফ মিশন শুরু
    শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে মেয়েদের সাফ মিশন শুরু
  • প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়
    প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়
  • শ্রীলঙ্কার পর পাকিস্তান, টাইগারদের টানা সাফল্য
    শ্রীলঙ্কার পর পাকিস্তান, টাইগারদের টানা সাফল্য
  • ৩৮ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু
    ৩৮ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু
  • পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
    পাকিস্তানকে উড়িয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
  • বাংলাদেশের ব‍্যর্থতায় ভারত-পাকিস্তানের ফাইনাল
    বাংলাদেশের ব‍্যর্থতায় ভারত-পাকিস্তানের ফাইনাল
  • গায়ক আসিফ এবার বিসিবি নির্বাচনে
    গায়ক আসিফ এবার বিসিবি নির্বাচনে
  • নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন
    নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন
  • সাইফের ঝড়ে আফগান হোয়াইটওয়াশ
    সাইফের ঝড়ে আফগান হোয়াইটওয়াশ
  • জয়ের স্বপ্ন দেখিয়ে হতাশার হার
    জয়ের স্বপ্ন দেখিয়ে হতাশার হার
  • ভারতের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
    ভারতের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
Logo