প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১১ মার্চ , ২০২৫
বিসিবির কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে জায়গা পেলেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। আর নিজ থেকেই ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবারের চুক্তিতে ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’- মোট পাঁচ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২২ ক্রিকেটারকে।
গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও নাঈম হাসান।
২০২৫ সালের বিসিবি কেন্দ্রীয় চুক্তি
‘এ প্লাস’ : তাসকিন আহমেদ
‘এ’ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম (মার্চ থেকে বি ক্যাটাগরি)।
‘বি’ : মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (ফেব্রুয়ারি পর্যন্ত), মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
‘সি’ : সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও শেখ মেহেদি হাসান।
‘ডি’ : নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা তাসকিন প্রতি মাসে পাবেন ১০ লাখ টাকা পারিশ্রমিক। এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে ৮ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৬ লাখ, 'সি' ক্যাটাগরিতে ৪ লাখ ও 'ডি' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ২ লাখ টাকা করে।