Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বেঙ্গালুরুর ৭ উইকেটের জয়, কোহলির অপরাজিত ৭৫

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
বেঙ্গালুরুর ৭ উইকেটের জয়, কোহলির অপরাজিত ৭৫

বিরাট কোহলি ঠাণ্ডা মাথার ইনিংস আর দেবদূত পাডিকালের ঝড়ো ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রোববার ১৫৭ রান তাড়ার ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত ৭৫ রান। ৫৭ বলে ৭ চার আর ৬ ছক্কায় সাজানো এই ইনিংস খেলেছেন এ ওপেনার।

বেঙ্গালুরুর দেবদূত পাডিকাল খেলেছেন ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। ৫ চার আর ৬ ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিং।

১৫৮ রানের তাড়ায় নেমে ইনিংসের ৬ষ্ঠ বলে ১ রান করে ফিল সল্ট ফিরে যাওয়ার পর হাল ধরেন কোহলি আর পাডিকাল।

পাডিকালের মারমুখী ব্যাংটিংয়ে পাশে থেকে সহায়তা করে যান কোহলি। ১২ ওভার ৩ বলের পাডিকাল যখন আউট হন, তখন সংগ্রহ হয়ে গেছে ১০৯ রান। আর হাতে কোহলি পাডিকালের ৫৪ বলে ৮২ রানের পার্টনারশিপ।

এরপর রজত পাতিদার আর জিতেশ শর্মাকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান কোহলি।

এর আগে প্রথম ইনিংসে ২০ ওভারে ৭.৮৫ রান রেটে ১৫৭ তোলে পাঞ্জাব কিংস। এই সংগ্রহে তাদের খরচ করতে হয় ৬ উইকেট।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo