ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘আন্তঃবিভাগ (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতা’ শুরু হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮২টি বিভাগ অংশ নিয়েছে।
বুধবার ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এসএম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।