Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
মারাদোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞের

চার বছর পার হলেও এখনো কাটেনি ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যু রহস্যের। তার চিকিৎসা অবহেলার অভিযোগে চলা মামলার শুনানিতে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও কাসিনেয়ি।

মারাদোনার ময়নাতদন্ত করা এই বিশেষজ্ঞ আদালতে জানান, মৃত্যুর আগে মারাত্মক যন্ত্রণায় ভুগেছিলেন মারাদোনা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও লিভার সিরোসিসের কারণে মৃত্যুর অন্তত ১০ দিন আগে থেকেই তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসক ও নার্সদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল বলে মত দেন তিনি।

মরিসিও আরও বলেন, “মারাদোনা যেখানে ছিলেন, সেটি গৃহ হাসপাতালে পরিণত করার জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদরোগ ও ফুসফুসে পানি জমার কারণে তিনি মারা যান।”

কৌঁসুলিরা দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করলেও তাকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। এ কারণে সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবীকে চিরবিদায় জানান বিশ্বকাপজয়ী এই ফুটবল মহাতারকা। মৃত্যুর আগে দীর্ঘদিন কোকেন ও মদের আসক্তি থেকে মুক্তির জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াই শেষ না হতেই অনাকাঙ্ক্ষিতভাবে থেমে যায় মারাদোনার জীবন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
    সাগর তলে রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
    ৪০ বছর পর চুরির দুর্লভ বই ফেরত পাঠালেন অনুতপ্ত পাঠক
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
    হাঁস পালন করে ভাগ্য বদল দিনাজপুরের হামিদ মিয়ার
  • ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
    ১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
Logo