Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

৪ ওভারে ৭৬: আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
৪ ওভারে ৭৬: আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের

যে রেকর্ডে নাম লেখাতে চাইবেন না কোনো বোলার, তাতেই নাম বসে গেল ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চারের।

চার ওভারে দিয়েছেন ৭৬ রান, নিতে পারেননি কোনো উইকেট; আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডের খাতায় নাম উঠে গেল আর্চার।

তার এই বাজে বোলিংয়ের খাড়ায় পড়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রোববারের হাই ভোল্টেজ ম্যাচে ৪৪ রানে হেরেছে রাজস্থান রয়্যালস।

আগে আইপিএলে বাজে বোলিংয়ের এই রেকর্ড ছিল ভারতীয় পেসার মোহিত শর্মার; ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এক ম্যাচে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গাম্বিয়ার মুসা জোবারেথের, গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ম্যাচে ৯৩ রান দিয়েছেন তিনি।

টেস্ট-খেলুড়ে দেশের মধ্যে টি-টোয়েন্টিতে এমন বাজে রেকর্ডের মালিক শ্রীলঙ্কার কাসুন রাজিথা; ২০১৯ সালে এক ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তার ৪ ওভারে নিয়েছেন ৭৫ রান।

রোববার জোফরা আর্চারের সবচেয়ে বাজে বোলিংয়ের কল্যাণে হায়দরাবাদ ৬ উইকেটে তুলেছে ২৮৬ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪২ রান তুলতে পেরেছে রাজস্থান।

এই ম্যাচে ৪৭ বলে অপরাজিত ১০৬ রান তুলেছেন ভারতীয় ব্যাটসম্যান ঈষাণ কিষাণ। আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরিতে ৬ ছক্কা এবং ১১ বাউন্ডারি হাঁকিয়েছেন এই হায়দরাবাদ ব্যাটার।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo