স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ মার্চ , ২০২৫
ইংল্যান্ডের ম্যানেজার হিসাবে টমাস টুখেল রাজত্ব শুরু করেছেন ২-০ গোলে জয় দিয়ে।
নতুন বস তার প্রথম ম্যাচে আন্তর্জাতিক অভিষেক ঘটালেন ১৮ বছর বয়সি মাইলস লুইস-স্কেলির; আর আর্সেনাল এই লেফট-ব্যাকও প্রতিদানটা দিয়েছেন ২০তম মিনিটে প্রথম গোলটি করে।
শুক্রবার ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষটা করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ৭৮তম মিনিটে দ্বিতীয় গোলে আলবেনিয়াকে হতাশায় ডোবান তিনি।
এ জয়ের মধ্যে দিয়ে ইউরো ২০২৪ এর পরাজিত ফাইনালিস্টরা ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে তিন পয়েন্ট নিয়ে শুরু করল।