Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন


হার্টে স্ট্যান্ট বসানোর পর আগের তুলনায় কিছুটা ভালো আছেন তামিম ইকবাল। জ্ঞান ফিরেছে দেশের সর্বকালের সেরা ওপেনারের। চিকিৎসক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি।

কার্ডিয়াক কেয়ার ইউনিট থেকে বের হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। এসময় আরেক বোর্ড পরিচালক তামিমের চাচা আকরাম খানও পাশে ছিলেন।

আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, স্টেন্টিংয়ের পরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করলেও অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।

খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে স্টেন্ট বসানো হয়।

আরও খবর: ম্যাসিভ হার্ট অ্যাটাক, নিবিড় পর্যবেক্ষণে তামিম ইকবাল



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo