Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৮ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েক মাস ধরেই ঘুরেফিরে একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন, আর তা হচ্ছে: ‘আপনি কি পদত্যাগ করবেন?’

তবে ট্রুডো লিবারেল পার্টির নেতার পদ ছাড়তে চাননি। যদিও ভোটারদের মধ্যে তাকে নিয়ে হতাশা ক্রমাগত বাড়ছিল এবং জনমত জরিপগুলোতে তার বিরুদ্ধে রাজনৈতিক বৈরিতাও ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছিল।

এমনকি নিজেকে ‘যোদ্ধা’ ঘোষণা করেও ট্রুডো নিজ দলেই বিরোধিতার মুখে পড়েছিলেন। দলের অনেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিলেন।

এই বিরোধিতার মুখেই সোমবার রাষ্ট্রীয় বাসভবন রিডাউ কটেজের সামনে দেওয়া বক্তব্যে ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, “আগামী নির্বাচনে দেশের জন্য সত্যিকারের পছন্দের কাউকে প্রয়োজন। আমার কাছে এটি স্পষ্ট যে, আমাকে দলের ভেতরেই লড়তে হলে, আমি এই নির্বাচনে সবচেয়ে ভাল প্রার্থী হতে পারি না।”

তবে পদত্যাগের ঘোষণা দিলেও ট্রুডোর দল লিবারেল পার্টি নতুন নেতা বেছে না নেওয়া পর্যন্ত তার প্রধানমন্ত্রী পদ বহাল থাকবে। নতুন নেতা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে দলীয়ভাবে। দলকে নতুন নেতা খোঁজার সময় দিতে ট্রুডো আগামী ২৪ মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত রাখতে বলেছেন।

প্রায় এক দশক আগে প্রগতিশীল রাজনীতির নতুন মুখ হিসেবে ক্ষমতায় উঠে এসেছিলেন ট্রুডো। দলকে পড়ন্ত অবস্থা থেকে টেনে তুলে ২০১৫ সালে বিপুল ভোটে জিতে ক্ষমতায় বসেন তিনি। তার তারুণ্যের কারিশমা এবং আশাবাদী রাজনৈতিক বার্তায় ভোটাররা হয়েছিল মোহমুগ্ধ।

তারা বিপুল ভোট দিয়ে লিবারেলদেরকে তৃতীয় স্থান থেকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পার্লামেন্টে পৌঁছে দেয়, কানাডার রাজনৈতিক ইতিহাসে সেটি ছিল এক নজিরবিহীন ঘটনা। এরপর থেকে টানা গত নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে এসেছেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো।

তিনি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার সময় বারাক ওবামা, আঙ্গেলা ম্যার্কেল, শিনজো আবে এবং ডেভিড ক্যামেরনের মতো বিশ্বনেতারা শাসনক্ষমতায় ছিলেন। পরে এই সব নেতা একে একে ক্ষমতা থেকে বিদায় নিলেও ট্রুডো তার পদে বহাল থাকেন। ৫৩ বছর বয়সী ট্রুডো বর্তমানে জি-৭ জোট ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মেয়াদে ক্ষমতায় থাকা নেতা।

বিশ্ব মঞ্চে অভিষেক হওয়ার পর এবং দুটি সাধারণ নির্বাচনে ট্রুডো তার দলের জন্য সৌভাগ্য হয়েই ছিলেন। কিন্তু তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকা ট্রুডো হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা দিলেন?

কানাডার রাজনীতি বিষয়ক সাংবাদিক এবং ‘জাস্টিন ট্রুডো অন দ্য রোপস’-এর লেখক পল ওয়েলস সম্প্রতি বিবিসি-কে বলেছেন, তার বিশ্বাস- একজন গৌরবময় প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডো স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে আদিবাসীদের মধ্যে সম্প্রীতি ও জলবায়ু নীতির মরেতা বিভিন্ন বিষয়ে তার প্রকৃত নেতৃত্বের জন্য তাকে স্মরণ করা হবে।

তবে তিনি (ট্রুডো) আবার এমন মানুষও, যিনি ক্রমেই জনমত বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন এবং সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিলেন না।

সোমবার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া ভাষণে ট্রুডো কোভিড মহামারী সামলানো, ডনাল্ড ট্রাম্পের আগের মেয়াদের প্রশাসনের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এবং শিশুদের জন্য সুযোগ-সুবিধা দেওয়ার মতো উল্লেখযোগ্য সব কর্মসূচি তার সরকার সম্পাদন করেছে বলে তুলে ধরেন।

কিন্তু ট্রুডো সরকারের জনপ্রিয়তা কমার পেছনে ছিল বেশ কয়েকটি নৈতিক কেলেঙ্কারি। এসএনসি-লাভালিন কর্পোরেশনের দুর্নীতির তদন্ত এবং বাহামায় বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে ট্রুডো কেন্দ্রীয় স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করেন।

২০২০ সালে বড় একটি সরকারি কর্মসূচি পরিচালনায় নিজের পরিবার সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থাকে বেছে নিয়ে তদন্তের মুখে পড়েন ট্রুডো। এরপর ২০১৯ সালের নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারায়।

এর ফলে ক্ষমতায় থাকতে লিবারেল পার্টিকে অন্য দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছিল। ২০২১ সালে আগাম নির্বাচন দিয়েও দলের ভাগ্য আর ফেরেনি। সম্প্রতি মানুষের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে ট্রুডোর জনপ্রিয়তা আরও কমে যায়।

বড় বড় প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হিমশিম খাওয়ার কারণেও ট্রুডোকে নিয়ে মানুষের হতাশা বেড়েছে। তাছাড়া, অভিবাসনের মতো বিষয়গুলো সামাল না দিতে পারাটাও এ হতাশায় নতুন মাত্রা যোগ করেছে বলেই অভিমত পল ওয়েলসের।

গত বছর শেষের দিকে কানাডার লিবারেল পার্টি উচ্চাকাঙ্ক্ষী অভিবাসন পরিকল্পনা থেকে সরে আসে। এরপর কয়েক দফায় রাজনৈতিক ধাক্কা খাওয়ার মুখে এটি স্পষ্ট হয়ে যায় যে, ট্রুডোর দিন শেষ হতে চলেছে।

গ্রীষ্মে কানাডায় অনুষ্ঠিত কয়েকটি বিশেষ নির্বাচনে লিবারেলদের ঘাঁটি হিসেবে বিবেচিত আসনগুলোতেও লিবারেল প্রার্থীরা ভাল ফল করতে পারেনি। ফলে পার্টির ভেতরে অস্থিরতা দেখা দেয়।

ওদিকে, যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর বলে দিয়েছেন, কানাডা অনুপ্রবেশকারী এবং মাদক আমেরিকায় প্রবেশ নিয়ন্ত্রণ না করতে পারলে সেদেশের পণ্যের ওপর তিনি ২৫% কর আরোপ করবেন। এই পরিমাণ কর কানাডার অর্থনীতিকে শেষ করে দিতে পারে।

বিষয়টি অনুধাবন করতে পেরে কিছুদিন আগে পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ওই ঘটনার পর থেকেই ট্রুডোর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

এ বছর কানাডায় সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী ২০শে অক্টোবরের মধ্যে। কিন্তু তার আগেই দলেন নেতৃত্ব ও প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন জাস্টিন ট্রুডো। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কানাডায় বেশকিছু জনমত জরিপ চালানো হয়েছে।

তাতে দেখা যাচ্ছে, কানাডায় এ মুহূর্তে নির্বাচন হলে ৪৫ বছর বয়সী পিয়েরের নেতৃত্বাধীন বিরোধীদল কনজারভেটিভ পার্টি সহজেই জয়ী হবে। অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে দেখা গেছে, লিবারেল পার্টির প্রতি জনসমর্থন কমে ২০১৪ সালের পর্যায়ে চলে গেছে।

কানাডায় আগামী নির্বাচন অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে। তবে পিয়েরে এবং কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা দুজনই বলেছেন, মার্চে পার্লামেন্ট অধিবেশন শুরুর পরই তারা নির্বাচন চান।

জনপ্রিয়তায় ধসের মধ্যেও ট্রুডো নেতৃত্ব ধরে রাখতে চেয়েছিলেন। নির্বাচনে বিরোধীদলীয় নেতা পিয়েরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের আকস্মিক পদত্যাগ ট্রুডোর জন্য বড় ধাক্কা হয়ে আসে।।

ট্রুডোর নিজ দলের সদস্যরা তখন প্রকাশ্যেই বলতে শুরু করেন যে, তার নেতৃত্বকে তারা সমর্থন করেন না। অর্থাৎ, ট্রুডো শেষ ভরসাও হারান। ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্বে থাকলে দল আগামী নির্বাচনে হেরে যেতে পারে, এমন আশঙ্কার কারণে নিজ দলের ভেতর থেকে পদত্যাগের প্রচণ্ড চাপ ছিল তার ওপর।

পরবর্তী নেতা হবেন কে?

আগামী ২৪শে মার্চের মধ্যে কানাডার লিবারেল পার্টিকে নতুন নেতা বেছে নিতে হবে। কিন্তু কীভাবে দলটি নতুন নেতা নির্বাচন করবে, সেটি এখনও স্পষ্ট নয়। সাধারণত চার-পাঁচ মাসের লম্বা প্রক্রিয়ায় নতুন নেতা নির্বাচন হয়ে থাকে।

কিন্তু এবার নেতা বেছে নেওয়ার জন্য লিবারেলরা বেশি সময় পাবে না। আর এ নির্বাচনের প্রক্রিয়া অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তেমন আভাসও পাওয়া গেছে ট্রুডোর কথায়। দেশব্যাপী জোরাল প্রক্রিয়া এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন তিনি।

ট্রুডোর উত্তরসূরি কে হবেন সেটি এখনও স্পষ্ট নয়। তবে বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে। বিবিসি জানায়, এদের মধ্যে ট্রুডোর সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এবং কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কারনির নাম উঠে এসেছে আলোচনায়।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ অ্যালবার্টায় বেড়ে উঠেছেন। তিনি টরেন্টো থেকে নির্বাচিত এমপি। রাজনীতিতে প্রবেশের আগে তিনি সাংবাদিক হিসাবে কাজ করতেন। তিনি ছিলেন কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী।

মেলানি জোলি কানাডার পররাষ্ট্রমন্ত্রী। বেড়ে উঠেছেন মন্ট্রিয়েলে। কুইবেক এর রাজনীতিবিদ তিনি। অক্সফোর্ড থেকে আইনশাস্ত্রে পড়াশুনা করেছেন। ২০২১ সাল থেকে তিনি কানাডার শীর্ষ কূটনীতিক। ট্রুডোর উৎসাহেই তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে রাজনীতিতে আসেন।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ড এরও সাবেক প্রধান। সম্প্রতি তিনি ট্রুড্রোর বিশেষ উপদেষ্টা হিসাবে কাজ করছেন।

এই তিনজন ছাড়াও নতুন নেতা বাছাইয়ের তালিকায় আছেন ডমিনিক লেব্লাঙ্ক। ট্রুডোর দীর্ঘদিনের বন্ধু এবং অর্থ ও ইন্টারগভার্নমেন্টাল অ্যাফেয়ার্স মন্ত্রী তিনি। দুই দশকের বেশি সময় ধরে তিনি পার্লামেন্ট সদস্য। একসময় লিবারেল পার্টির নেতা হওয়ার চেষ্টাও করেছিলেন। ২০০৮ সালে তিনি প্রচার চালিয়েছিলেন। কিন্তু মাইকেল ইগনাতিফের কাছে হেরে যান।

আরেকজন হচ্ছেন, ব্রিটিশ কলাম্বিয়ার সাবেক প্রধানমন্ত্রী ক্রিস্টি ক্লার্ক। কেন্দ্রীয় রাজনীতির দৃশ্যপট থেকে তিনি সরে গেলেও সম্প্রতি কয়েক মাসে তিনি লিবারেল পার্টির নেতৃত্বে আসার আগ্রহ দেখিয়েছেন।

আরও নাম শোনা যাচ্ছে- পরিবহনমন্ত্রী অনিতা আনন্দর। তিনি ভারতীয় বংশোদ্ভুত। তিনি বর্তমানে কানাডার পরিবহনমন্ত্রীর পাশাপাশি অভ্যন্তরীন বাণিজ্য মন্ত্রীও। তার বেড়ে ওঠা নোভা স্কটিয়ায়। ১৯৮৫ সালে তিনি অন্টারিওতে যান। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বহু পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে আনন্দ প্রথম ওকভিল থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
    সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
  • সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
    সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
  • নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
    নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
  • ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই
    ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই
  • গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
    গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
  • বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
    বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
  • তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক
    তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক
  • রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
    রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
  • তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু
    তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু
  • কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
    কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
  • প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
    প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
  • ট্রাম্পের শপথ আয়োজন
    ট্রাম্পের শপথ আয়োজন
  • ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
    ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
  • পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
    পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
  • আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা
    আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা
  • গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
    গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
    কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
  • গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প
    গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প
  • অনুপ্রবেশকারীদের আটকে রাখার কারণ জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
    অনুপ্রবেশকারীদের আটকে রাখার কারণ জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
  • আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
    আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
  • ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
    ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
  • ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
    ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
  • ভূমিকম্পে কাঁপল দিল্লি
    ভূমিকম্পে কাঁপল দিল্লি
  • আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
    আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
  • শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড
    শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড
  • দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
    দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
  • সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
    সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
  • ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
    ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও  বুয়েটের উন্নতি
    কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও বুয়েটের উন্নতি
  • ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
    ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
  • জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
    জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
  • গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
    গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
  • সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
    সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
  • ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
    ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
  • ট্রাম্পের আদেশ: নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমেরিকার ভোটারদের
    ট্রাম্পের আদেশ: নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমেরিকার ভোটারদের
  • শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
    শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
  • পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
    পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
  • মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
    মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
  • ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
    ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
  • ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
    ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
  • চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
    চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
  • মারা গেলেন পোপ ফ্রান্সিস
    মারা গেলেন পোপ ফ্রান্সিস
  • নতুন পোপ নির্বাচন যেভাবে
    নতুন পোপ নির্বাচন যেভাবে
  • ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
    ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
  • ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
    ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
  • জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
    জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
  • নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি
    নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি
  • আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
    আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
  • আমেরিকায় হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ শিক্ষার্থী
    আমেরিকায় হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ শিক্ষার্থী
  • ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
    ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
  • গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
    গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
  • চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
    চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
  • শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
    শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
  • কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
    কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
  • ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
    ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
  • রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
    রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
  • ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
    ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
    দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
  • টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
    টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
  • পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
    পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
    ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
  • শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
    শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
  • জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
    জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
  • অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
    অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
    ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
    ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
  • শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
    শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
  • তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
    তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
  • ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
    ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
  • অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
    অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
  • কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
    কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
  • বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
    বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
  • ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
    বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
  • মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
    মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
  • ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
    ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
  • সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
    সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
  • পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
    পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
  • ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
    ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
  • ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে  প্রবাসীদের ভিড়
    ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভিড়
  • ইতালিতে খোলা মাঠে  বাংলাদেশি প্রবাসীদের ইফতার
    ইতালিতে খোলা মাঠে বাংলাদেশি প্রবাসীদের ইফতার
  • ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
    ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
  • আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
    আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
  • ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
    ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
  • ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
    ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
  • বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
    বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
  • মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত
    মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত
  • বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
    বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
  • শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
    শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
  • কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
    কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
  • আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
    আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
  • দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
    দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
  • তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
    তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
  • ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
    ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
  • কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
    কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
  • চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
    চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
  • গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
    গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
  • গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
    গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
  • বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
    বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
  • পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
    পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
    ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
    হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  • শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
    শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
  • অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
    অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
  • পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
    পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
  • কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
    কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
  • পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
    পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
  • পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
    পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
  • পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
    পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
  • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
  • ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
    ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
  • ইরানে হামলা চালাল ইসরায়েল
    ইরানে হামলা চালাল ইসরায়েল
  • ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
    ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
  • ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
    ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
  • ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
    ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
  • ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
    ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
  • ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
    ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
  • ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
    ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
  • যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
    যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
  • বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
    বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
  • নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
    নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
  • পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
    পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
  • বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
    ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
  • বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
    বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
  • বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
    বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
  • রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
    রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
  • ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
    ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
  • হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
    হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
Logo