আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৫ মে , ২০২৫
যুদ্ধবিরতি চললেও ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা কমছে না। দেশ দুটির সরকার নিজ দেশে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে।
বহিষ্কার হওয়া কর্মকর্তাদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এর তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৩ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তাকে ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে বহিষ্কার করার কথা জানানো হয়। ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক।
ভারতের এমন পদক্ষেপের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তাকে দেশটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। ভারতীয় ওই কর্মকর্তার বিরুদ্ধেও ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগ এনেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা তার বিশেষ মর্যাদার সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ কার্যকলাপে জড়িত ছিলেন।