Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান

চীনের মুখে মুখে এখন সুখের হাসি। সীমাহীন এক জ্বালানি উৎসের সন্ধান মেলেছে দেশটির ভূগর্ভে। নতুন এই জ্বালানির ভাগাড় থেকে অন্তত ৬০ হাজার বছর চলতে পারবে বিশ্বের সবচেয়ে জনবহুল এই জনপদ। বেইজিংয়ে ভূবিজ্ঞানীদের বরাতে এ খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। 

ভূবিজ্ঞানীরা জানান, উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে পাওয়া গেছে বিপুল পরিমাণ থোরিয়াম। নতুন পাওয়া এ খনিজ ভাণ্ডারে জ্বালানির পরিমাণ এতটাই বেশি যে, তা দিয়ে চীনের প্রতিটি বাড়িতে ‘চিরদিনের চাহিদা’ মেটানো সম্ভব। ২০২৯ সালের মধ্যেই এই খনিজ ভাণ্ডার থেকে জ্বলানি উত্তোলন শুরু করবে দেশটি।

ইউরেনিয়ামের চেয়েও ২০০ গুণ শক্তিশালী ‘থোরিয়াম’ হালকা মাত্রার একটি তেজস্ক্রিয় পদার্থ, যা দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এর নাম হবে মল্টেন-সল্ড রিঅ্যাকটর। তা থেকে আসবে অসীম পরিমাণ বিদ্যুৎ। 

বিজ্ঞানীদের ধারণা, খনি থেকে সবটুকু থোরিয়াম উত্তোলন করতে পারলে তার পরিমাণ হবে ১০ লাখ টন।

সাংহাই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটের গবেষণা জরিপে বলা হয়েছে, বায়ান ওবো খনিজ কমপ্লেক্সের থোরিয়াম জ্বালানি এখন পর্যন্ত অস্পৃশ্য অবস্থায় আছে। এটা যথাযথভাবে উত্তোলন করা গেলে তা সারাবিশ্বের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ইতি ঘটাবে।

গবেষকদের আরও দাবি, ইনার মঙ্গোলিয়ার একটি লোহার আকরিকের খনি থেকে ৫ বছরে যে বর্জ্য হিসাবে খনিজ পাওয়া যাবে, তাতে যে পরিমাণ থোরিয়াম থাকবে, তা দিয়ে যুক্তরাষ্ট্রের কমপক্ষে এক হাজার বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। 

এই বিভাগের আরোও খবর

  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
Logo