Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন

ডেস্ক নিউজ, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
  • কোভিড শনাক্তে বাংলাদেশকে দুই বারে ১৫ হাজার ৫০০'র অধিক কিট দিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ উপকরণ হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিডিসির লাইন ডিরেক্টর প্রফেসর ডা: মো. হালিমুর রশীদের কাছে এ কিট তুলে দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি.লি শাওফেং। 

এ সময় দু' দেশের সম্পর্কের কথা উল্লেখ করে লি শাও ফেং বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক হাজার বছরের। দুই দেশের বন্ধুত্বের ধারাবাহিকতায় জরুরিভাবে চীনা দূতাবাস ১৫ হাজার ৫০০ কোভিড ১৯ শনাক্তে কিট দিয়েছে। এই জরুরি সহায়তা চীনা জনগণের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের প্রতি গভীর সদিচ্ছার বহিঃপ্রকাশ এবং মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে চীনের অকুণ্ঠ সমর্থনের প্রতীক। 

তিনি আরও বলেন, আমাদের হাজার বছরের পুরনো বন্ধুত্ব আজও অটুট এবং তা বৈশ্বিক সংকট মোকাবেলা ও আঞ্চলিক ও বিশ্ব শান্তি রক্ষায় এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মহামারী সময়ে সব সময় পাশে আছে চীন বলেও জানান তিনি । 

অনুষ্ঠানে চীনা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে হালিমুর রশীদ বলেন, চীনা দুতাবাস আমাদের অনুরোধে দ্রুত সাড়া দিয়েছেন, অতীতেও দিয়েছেন, ভবিষতেও দিবেন। আমাদের এ-ই বন্ধুত্ব বছর বছর আরও বাড়বে। 

তিনি আরও উল্লেখ করেন, গেল মে মাস থেকেই বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমণের হার বাড়ছিল। কিন্তু আমাদের কাছে কোভিড টেস্ট করার মতো পর্যাপ্ত কিট ছিল না। সরকারিভাবে কেনাটাও সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তাই তাৎক্ষণিকভাবে চীনা দূতাবাসকে অনুরোধ করি আমাদের ইমারজেন্সি পিরিয়ডটা কভার করার জন্য। উনারা সাথে সাথেই রেসপন্স করেছেন। তারা আমাদের কয়েকদিন আগে ৭ হাজার ৭০০ এবং আজকে ৭ হাজার ৭০০ কিট দিয়েছেন। পাশাপাশি সামনে আরও বেশি পরিমাণে টেস্ট কিট উনারা দিবেন। 

কিট হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কর্মকর্তা চুইয়ং এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

Nahar
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
Logo