Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি

সালেহ উদ্দিন আহমদ প্রকাশিত: শুক্রবার , ৪ জুলাই , ২০২৫

শেয়ার করুনঃ
নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি


ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে চমকপ্রদ জয় পেয়েছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। তিনি একজন মুসলমান। নিজেকে সমাজতন্ত্রী বলে পরিচয় দেন। ফিলিস্তিনি সংগ্রামের স্পষ্টভাষী সমর্থকও। তার এই জয়ের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ তিনি হারিয়েছেন নিউ ইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে—যার পিতা মারিও কুওমোও একসময় একই পদে ছিলেন। মামদানির বিজয়ের খবরে যেন সারা আমেরিকার রাজনৈতিক অঙ্গনে ভূকম্পন শুরু হয়েছে। এখন সবাই জিজ্ঞেস করছে—এবার কী ঘটতে চলেছে?

প্রাইমারিতে ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর, কংগ্রেসম্যান বা শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে খুব কমজনই মামদানিকে প্রকাশ্যে সমর্থন করেছেন। বরং বেশিরভাগই সরাসরি কিংবা ঘুরপথে তার বিরোধিতা করেছেন। আজও দলীয় নেতারা তাকে নিয়ে অস্বস্তিতে আছেন—তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে হারিয়ে মামদানি জয়ী হয়েছেন, এই অপরাধে যেন এখনও তারা তাকে ‘শাস্তি’ দিচ্ছেন।

এই অবস্থার এক মজার প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক উপদেষ্টা এবং খ্যাতনামা রাজনৈতিক পরামর্শক ও কৌশলবিদ ডেভিড অ্যাক্সেলরড। সাধারণত কৌশলবিদরা বিশ্লেষণ বা বক্তৃতায় কথা বলেন, কিন্তু মামদানির বিজয়ের পর তিনি যা লিখেছেন তা যেন মধুর কবিতায় পরিণত হয়েছে:

‘সিনেটর, কংগ্রেসম্যানরা আসুন। দয়া করে, আহ্বানে কান দিন।

দরজায় বাধা দেবেন না। হল অবরোধ করবেন না।

কারণ যে আহত হবে। সে হয়তো থেমে যাবে।

কিন্তু বাইরে যুদ্ধ তীব্রতর হচ্ছে। গিগগিরই তোমার জানালা কাঁপবে।

এবং তোমার দেয়ালে ঝাঁকুনি দেবে। কারণ এখন পরিবর্তন আসছে।’

জোহরান মামদানি সদ্য ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন। যেহেতু অ্যান্ড্রু কুওমো ইতোমধ্যেই পরাজয় স্বীকার করেছেন, তাই ধরে নেওয়া যায় মামদানিই হবেন ডেমোক্র্যাটিক পার্টির চূড়ান্ত প্রার্থী। নিউ ইয়র্ক শহরের ভোটের বাস্তবতায় সাধারণত প্রাইমারিতে ডেমোক্র্যাট প্রার্থীর জয় মানেই মেয়র পদে তার বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি—কারণ শহরের সংখ্যাগরিষ্ঠ ভোটারই ডেমোক্র্যাট সমর্থক।

তবে মামদানির ক্ষেত্রে সমীকরণটা এতটা সহজ নয়। কারণ তিনি একজন মুসলমান এবং তার পরিচয় একজন সমাজতন্ত্রী হিসেবে। এই দুটি পরিচয়ই মার্কিন রাজনীতির মূলস্রোতের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে প্রাক্তন মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গসহ নিউ ইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ী মহল, যারা কোনোভাবেই সমাজতন্ত্রী কাউকে মেয়রের আসনে দেখতে চান না।

এছাড়া নিউ ইয়র্ক শহরে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি ভোটার এবং প্রভাবশালী রাজনীতিকদের অবস্থান মামদানির পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার স্ত্রী হিলারি ক্লিনটন—যিনি নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয়—এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার, যিনি নিজেও ইহুদি, কেউই চাইবেন না যে ৩৩ বছর বয়সী এক মুসলমান তরুণ নিউ ইয়র্ক শহরের মতো গুরুত্বপূর্ণ শহরের নেতৃত্ব গ্রহণ করুক।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও স্বভাবসিদ্ধ কটাক্ষে মামদানিকে নিশানা করতে ভোলেননি। তার মন্তব্য—‘লোকটা শতভাগ কমিউনিস্ট। আর দেখতে? একেবারে কুৎসিত।’ কিন্তু কে কী বলল, তা নিউ ইয়র্কের জাগ্রত নাগরিকদের খুব একটা স্পর্শ করে না। এই শহরের তরুণরা, যারা এখনও স্বপ্ন দেখে এবং বিবেকের কথা শোনে, তারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে—জোহরান মামদানিকে মেয়র বানানোর জন্য। কারণ মামদানি লড়ছেন তাদের জন্যই।

নিউ ইয়র্ক শহরের নাগরিকদের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন—উচ্চ ভাড়ার যন্ত্রণা কমাবেন, শহরের গণপরিবহন হবে সবার জন্য বিনামূল্যে এবং জনগণের জন্য যে শহর গড়ে তুলবেন সেখানে পরিচালিত সুলভ মূল্যের মুদি দোকান। এই এজেন্ডাকে অনেকে আকাশছোঁয়া বা অলীক বলে ঠাট্টা করেছেন। তবে সেই সব বিদ্রুপ উপেক্ষা করে মামদানি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অ্যান্ড্রু কুওমোর মতো হেভিওয়েট প্রার্থীকেও পরাজিত করেছেন।

এখন তার সমর্থকদের বিশ্বাস, আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ভোটেও মামদানি বিজয়ী হবেন। কারণ শুধু নীতির প্রশ্নে নয়—এই লড়াই এখন একটি প্রজন্মের বিশ্বাস, আশা আর সাহসের প্রতীক হয়ে উঠেছে।

নভেম্বরে চূড়ান্ত নির্বাচনে মামদানির প্রতিপক্ষ হবেন রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া এবং নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক এডামস, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জনমত ক্রমেই নেতিবাচক হচ্ছে। অন্যদিকে, অ্যান্ড্রু কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামার চিন্তাভাবনা করছেন। কুওমো যদি প্রার্থী হন, ধনকুবের ব্লুমবার্গ, প্রভাবশালী ক্লিনটন দম্পতি, সিনেটর চাক শুমার এবং শক্তিশালী ইহুদি লবি একসঙ্গে কুওমোর মতো কোনো এক প্রার্থীকে সমর্থন জানায় এবং অর্থবলে নির্বাচনি যুদ্ধ চালায়, তবে মামদানির জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠতে পারে।

বলা যায়, একজোট হওয়া রাজনৈতিক অভিজাত শ্রেণি ও লবিগুলোর সক্রিয় বিরোধিতার মুখে পড়বেন মামদানি। তাদের এই চাপ ও ষড়যন্ত্র মোকাবেলা করেই তাকে জিততে হবে। কাজটা সহজ নয়—তবে অসম্ভবও নয়। কারণ মামদানি ইতোমধ্যেই প্রাইমারিতে কুওমোর মতো প্রবল প্রতিপক্ষকে হারিয়ে প্রমাণ করেছেন—প্রচলিত কাঠামোকে টলিয়ে দেওয়ার শক্তি তার আছে। তার সমর্থকরা বিশ্বাস করেন, নভেম্বরেও তিনি এই অসম প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।

জোহরান মামদানি একাধারে ভারত ও উগান্ডা–দুই অভিবাসী শিকড়ের সন্তান। সাত বছর বয়সে তিনি উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তার বাবা মাহমুদ মামদানি—উগান্ডার খ্যাতিমান শিক্ষাবিদ, বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সমাজতত্ত্বের অধ্যাপক। মা মীরা নায়ার—ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, যিনি অস্কারের জন্য মনোনীতও হয়েছেন। এমন এক পরিবারে বেড়ে ওঠা মামদানির ব্যক্তিত্বেও যুক্ত হয়েছে বুদ্ধিমত্তা, সংবেদনশীলতা ও স্পষ্ট অবস্থান নেওয়ার সাহস।

তিনি ফিলিস্তিনি জনগণের অকপট সমর্থক। ‘ইন্তিফাদা’ আন্দোলনকে তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা বলেন, গাজায় চলমান যুদ্ধকে বারবার ‘গণহত্যা’ বলে আখ্যা দেন। ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের আহ্বানও জানান। এ কারণে দীর্ঘদিন ধরেই নিউইয়র্কে ইহুদি লবির রোষানলে রয়েছেন; শহরের বিভিন্ন জায়গায় তাকে ঘিরে নেতিবাচক প্রচারণা চলছে। মামদানি এসব আক্রমণকে ‘ইসলামোফোবিক’ বলে প্রত্যাখ্যান করেছেন।

কুওমোর সঙ্গে টেলিভিশন বিতর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইসরায়েল সফরে যাবেন কি না। মামদানির জবাব ছিল কূটনৈতিক অথচ সৎ: ‘ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব নয়। কারণ ইসরায়েল এমন কারও ভিসা দেয় না, যারা তাদের বয়কটের পক্ষে কথা বলে।’

উল্লেখযোগ্য, নিউইয়র্কে এক প্রকার অলিখিত রীতি হয়ে দাঁড়িয়েছে—গভর্নর বা মেয়র প্রার্থীরা নির্বাচনের আগে অন্তত একবার ইসরায়েল সফর করে তাদের প্রতি আনুগত্যের বার্তা দিয়ে আসেন। মামদানির ক্ষেত্রে তা হচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে সব ইহুদি ভোটার তার বিরোধী। বরং নির্বাচনে মামদানির পক্ষে কাজ করেছে বিপুলসংখ্যক প্রগতিশীল ইহুদি তরুণ, এবং কুওমোর বিরুদ্ধে তাকে সমর্থন দিয়েছে প্রায় ২০ শতাংশ ইহুদি ভোটার।

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের এই লড়াইকে জোহরান মামদানি কেবল নিজের নয়, করে তুলেছেন সবার আন্দোলন। শহরের প্রতিটি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাতে তিনি প্রয়োজনে ইংরেজি, হিন্দি, উর্দু কিংবা বাংলা—যে ভাষাই দরকার, সেই ভাষাতেই কথা বলেছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশি অভিবাসী ভোটাররা যেন নিজেদের একজন প্রার্থী পেয়ে গেছেন—এই আবেগে অনেকে দিনরাত এক করে কাজ করেছেন। জ্যাকসন হাইটসের রাস্তা, ব্রঙ্কসের স্টার্লিং সুপারশপ কিংবা ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ডের চায়ের দোকান—যেখানেই কান যায়, কেবল একটাই আলোচনা– ‘মামদানিকে কীভাবে জেতানো যায়?’

ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভের পর মামদানি তার বিজয় ভাষণে কৃতজ্ঞচিত্তে বলেন, ‘সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশি আন্টিদের, যারা আমার হয়ে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে গেছেন।’ নিউ ইয়র্কের নির্বাচনের ইতিহাসে বাংলাদেশিদের এমন সম্পৃক্ততা আগে কখনও দেখা যায়নি।

নভেম্বরে যদি মামদানি মেয়র নির্বাচিত হন, তাহলে সেটি শুধু মুসলমান সমাজের নয়, বাংলাদেশের অভিবাসী জনগণের জন্যও হবে এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ, তিনি এমন একজন তরুণ, যিনি কেবল রাজনৈতিক আদর্শেই নয়, মানবিক সংবেদনশীলতা এবং ব্যক্তিত্বেও উজ্জ্বল। তিনি মানুষের সঙ্গে মিশতে জানেন, তাদের কষ্ট বুঝেন, সমাধানের পথ খোঁজেন।

যারা মামদানির রাজনীতি বা সমর্থকদের অনুভব করতে ব্যর্থ হচ্ছেন, আগামী নির্বাচনে তাদের জন্য বিপদ বাড়বে—এমন সতর্কবার্তা যেন ডেভিড অ্যাক্সেলরড আগেই দিয়ে গেছেন তার সেই কবিতায়:

‘বাইরে যুদ্ধ তীব্রতর হচ্ছে

শীঘ্রই তোমার জানালা কাঁপবে

এবং তোমার দেয়ালে ঝাঁকুনি দেবে

কারণ এখন পরিবর্তন আসছে।’

এই পরিবর্তনের ঢেউ কেবল নিউ ইয়র্ক শহরেই থেমে থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা আমেরিকায়। মামদানি জিতুন বা হারুন—এই তরঙ্গ আর থামার নয়।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
    সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
  • সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
    সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
  • হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর
    হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর
  • নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
    নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
  • ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই
    ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই
  • গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
    গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
  • বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
    বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
  • তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক
    তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক
  • রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
    রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
  • তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু
    তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু
  • কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
    কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
  • প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
    প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
  • ট্রাম্পের শপথ আয়োজন
    ট্রাম্পের শপথ আয়োজন
  • ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
    ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
  • পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
    পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
  • আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা
    আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা
  • গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
    গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
    কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
  • গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প
    গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প
  • অনুপ্রবেশকারীদের আটকে রাখার কারণ জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
    অনুপ্রবেশকারীদের আটকে রাখার কারণ জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
  • আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
    আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
  • ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
    ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
  • ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
    ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
  • ভূমিকম্পে কাঁপল দিল্লি
    ভূমিকম্পে কাঁপল দিল্লি
  • আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
    আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
  • শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড
    শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড
  • দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
    দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
  • সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
    সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
  • ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
    ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও  বুয়েটের উন্নতি
    কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও বুয়েটের উন্নতি
  • ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
    ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
  • জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
    জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
  • গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
    গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
  • সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
    সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
  • ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
    ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
  • ট্রাম্পের আদেশ: নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমেরিকার ভোটারদের
    ট্রাম্পের আদেশ: নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমেরিকার ভোটারদের
  • শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
    শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
  • পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
    পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
  • মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
    মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
  • ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
    ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
  • ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
    ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
  • চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
    চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
  • মারা গেলেন পোপ ফ্রান্সিস
    মারা গেলেন পোপ ফ্রান্সিস
  • নতুন পোপ নির্বাচন যেভাবে
    নতুন পোপ নির্বাচন যেভাবে
  • ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
    ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
  • ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
    ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
  • জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
    জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
  • আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
    আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
  • আমেরিকায় হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ শিক্ষার্থী
    আমেরিকায় হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ শিক্ষার্থী
  • ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
    ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
  • গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
    গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
  • চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
    চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
  • শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
    শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
  • কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
    কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
  • ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
    ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
  • রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
    রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
  • ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
    ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
    দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
  • টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
    টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
  • পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
    পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
    ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
  • শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
    শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
  • জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
    জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
  • অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
    অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
    ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
    ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
  • শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
    শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
  • তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
    তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
  • ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
    ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
  • অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
    অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
  • কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
    কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
  • বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
    বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
  • ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
    বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
  • মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
    মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
  • ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
    ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
  • সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
    সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
  • পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
    পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
  • ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
    ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
  • ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে  প্রবাসীদের ভিড়
    ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভিড়
  • ইতালিতে খোলা মাঠে  বাংলাদেশি প্রবাসীদের ইফতার
    ইতালিতে খোলা মাঠে বাংলাদেশি প্রবাসীদের ইফতার
  • ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
    ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
  • আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
    আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
  • ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
    ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
  • ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
    ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
  • বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
    বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
  • মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত
    মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত
  • বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
    বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
  • শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
    শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
  • কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
    কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
  • আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
    আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
  • দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
    দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
  • তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
    তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
  • ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
    ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
  • কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
    কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
  • চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
    চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
  • গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
    গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
  • গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
    গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
  • বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
    বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
  • পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
    পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
    ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
    হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  • শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
    শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
  • অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
    অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
  • পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
    পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
  • কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
    কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
  • পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
    পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
  • পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
    পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
  • পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
    পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
  • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
  • ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
    ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
  • ইরানে হামলা চালাল ইসরায়েল
    ইরানে হামলা চালাল ইসরায়েল
  • ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
    ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
  • ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
    ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
  • ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
    ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
  • ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
    ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
  • ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
    ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
  • ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
    ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
  • যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
    যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
  • বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
    বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
  • নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
    নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
  • পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
    পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
  • বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
    ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
  • বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
    বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
  • বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
    বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
  • রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
    রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
  • ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
    ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
  • হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
    হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
Logo