Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

শেয়ার করুনঃ
ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা


কাতার ও ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে আগে থেকে জানিয়ে ক্ষেপনাস্ত্র হামলার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


সোমবার রাতে যুক্তরাষ্ট্রের হামলার বদলা নিতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারে আল উদেইদ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি।


কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে, এই হামলা কোনওভাবেই কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটি।


ইরানের মিসাইলে আক্রান্ত হওয়ার পর পরই যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে ইরান একপাক্ষিক চাপিয়ে দেওয়া এই যুদ্ধ বিরতিতে সায় দেয়নি।


যুদ্ধ বিরতি ঘোষণার কিছুক্ষণ পর ইরানের দিক থেকে ইসরায়েলের দিকে অসংখ্য মিসাইল আছড়ে পড়েছে বলে সেদেশের গণমাধ্যমগুলোতে খবর এসেছে। 


এই দফায় মিসাইল আক্রমণের পর এক ধরনের যুদ্ধ বিরতির মেনোভাব প্রকাশ করা হয়েছে ইরানের পক্ষ থেকে। 


আল জাজিরার চলমান আপডেটে বলা হয়, শান্তি আলোচনা চলার সময়েও বেশ কিছু ইরানি মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে জর্ডানের আকাশ অতিক্রম করেছে। 


এই আলোচনায় যুদ্ধ না থামলে আরও বড় পরিসরে পাল্টাপাল্টি হামলা হতে পারে বলে ধারণা কর হচ্ছে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo