Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে প্রায় ১২০০টি প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা করেছেন তার বিরোধীরা।


ক্ষমতা নেওয়ার পর থেকে ট্রাম্প-মাস্ক জুটির বিরুদ্ধে শনিবারের এসব বিক্ষোভ একক দিনে সবচেয়ে বড় প্রতিবাদ হতে যাচ্ছে বলে প্রত্যাশা সংগঠকদের।


জানুয়ারিতের ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশের বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেন।


বিরোধীদের জন্য ট্রাম্পের এসব পদক্ষেপের বিষয়ে নিজেদের অসন্তোষ জানানোর সুযোগ হয়ে এসেছে এই ‘হ্যান্ডস অফ!’ প্রতিবাদ।


শনিবারের এসব আয়োজনের অন্যতম সংগঠক গোষ্ঠী ইন্ডিভিসিবলের সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, “এটি একটি বিশাল বিক্ষোভ হতে যাচ্ছে। যা মাস্ক, ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানদের কাছ এবং তাদের এমএজিএ-র (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন) অন্ধ সমর্থকদের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠাবে যে আমাদের গণতন্ত্র, সমাজ, আমাদের স্কুল এবং আমাদের বন্ধুদের ও প্রতিবেশীদের ওপর তাদের হাত আমরা চাই না।”


এ বিষয়ে রয়টার্স ট্রাম্প ও মাস্কের মন্তব্য চেয়ে অনুরোধ জানালেও হোয়াইট হাউজ তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি।


প্রায় ১৫০টি আন্দোলনকারী গোষ্ঠী এ প্রতিবাদে অংশ নেবে বলে স্বাক্ষর করেছে, তাদের কার্যক্রমের ওয়েবসাইটের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।


যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে এবং কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো এবং পর্তুগালে এ বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo