আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১৩ জুন , ২০২৫
ইসরায়েলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র প্রকাশিত একটি বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন যে, পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীরা নিহত হয়েছেন।
খামেনি বলেন, “আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য ইসরায়েল তার দুষ্ট এবং রক্তাক্ত হাত খুলে দিয়েছে। আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তার বিদ্বেষপূর্ণ প্রকৃতি আগের চেয়েও বেশি প্রকাশ করেছে।”
তিনি বলেন, “এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হয়েছে এবং এটি অবশ্যই তারা পাবেন।”