Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কানাডীয় নাগরিকত্ব বাতিল করতে একটি আবেদনে (পিটিশন) দেশটির আড়াই লাখের বেশি মানুষ সই করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে করা ওই আবেদনে বলা হয়,  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্ক কানাডার জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন; যা দেশটির সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করছেন। 

আবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হওয়া মানে ইলন মাস্ক এমন এক ‘‘বিদেশি সরকারের সদস্য, যারা কানাডার সার্বভৌমত্ব মুছে ফেলতে চায়।’’

কানাডার সংবাদমাধ্যম দ্যা কানাডিয়ান প্রেস জানিয়েছে, সাধারণত এ ধরনের পিটিশন স্বীকৃতি পেতে কমপক্ষে ৫শ নাগরিকের সই প্রয়োজন হয়। তাহলে সেটি হাউস অব কমন্সে উপস্থাপন করা যায় এবং সরকারিভাবে প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ তৈরি হয়। এ ক্ষেত্রে মাস্কের কানাডীয় নাগরিকত্ব বাতিলের পিটিশনটি সহজেই শর্ত পূরণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা—উভয় দেশের নাগরিক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে প্রভাবশালীর ভূমিকায় রয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের কিছু পদক্ষেপের কারণে দেশটির সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি হয়েছে। 

ট্রাম্প বারবার কানাডার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, কানাডার রাজনৈতিক নেতাদের উপহাস করেছেন এবং যুক্তি দিয়েছেন যে কানাডাকে একটি মার্কিন অঙ্গরাজ্য হওয়া উচিত।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo