আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ মার্চ , ২০২৫
গাজা উপত্যকা ইসরাইলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরাইলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। আইডিএফ-এর হামলায় নিহত হয়েছেন ৩৪ ফিলিস্তিনি।