Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা


গাজায় প্রায় অর্ধলক্ষ মানুষের প্রাণহানির ঘটনায় নেতৃত্ব দেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেনেন্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গাজার ধ্বংসস্তূপে একটি কার্যকর যুদ্ধবিরতি শুরুর একদিনের মাথায় এমন ঘোষণা এল। যদিও এদিন সকালে পশ্চিম তীরে আরেক সেনা অভিযানে নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সোয়া এক বছর আগে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতাকে তিনি পদত্যাগের কারণ হিসাবে উল্লেখ করছেন। 

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে লেখা এক চিঠিতে হালেভি ৬ মার্চ বাহিনী থেকে বিদায় চেয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

তার এ পদত্যাগের ঘোষণার কিছুক্ষণের মধ্যে আইডিএফের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন। হালেভিকে লেখা এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানালেও কবে দায়িত্ব ছাড়ছেন তা স্পষ্ট করেননি।

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের ওই হামলায় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছিল বলে দাবি তেল আবিবের। সেসময় হামাস আড়াইশ জনকে জিম্মিও করেছিল।

এর প্রত্যুত্তরে ইসরায়েল গাজায় ১৫ মাস ধরে তাণ্ডব চালায়, তাদের হামলায় প্রাণ গেছে প্রায় ৪৭ হাজার মানুষের।

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় রোববার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর দুই দিনের মাথায় হাভেলি সোয়া এক বছর আগের ঘটনার দায়ভার নিয়ে পদত্যাগ করলেন।

“খুবই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়েছে আইডিএফকে, এক বছর তিন মাস ধরে ৭টি আলাদা আলাদা ফ্রন্টে নিবিড় অভিযান চালাতে হয়েছে। বাহিনীর যে সামরিক অর্জন মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে,” বলেছেন হালেভি।

১৭ বছরের মধ্যে এবারই প্রথম ইসরায়েলি এ বাহিনীর কোনো চিফ অব স্টাফ তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন। ২০০৬ এর দ্বিতীয় লেবানন যুদ্ধের পরের বছর লেফটেনেন্ট জেনারেল ড্যান হালুৎজও মেয়াদ শেষের আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
    যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
Logo