আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৫ মার্চ , ২০২৫
অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি দখলদাররা তাকে মারধর করে।
তথ্যচিত্রের আরেকজন পরিচালক ইউভাল আব্রাহাম এক্স পোস্টে এ তথ্য জানান।
ইউভাল আব্রাহাম বলেন, ‘আমাদের “নো আদার ল্যান্ড” ছবির সহপরিচালক হামদান বাল্লালকে বসতি স্থাপনকারীদের একটি দল মারধর করে আহত করেছে। তিনি মাথা ও পেটে আঘাত পেয়েছেন। রক্তপাত হয়েছে।
এই পরিচালক আরও বলেন, ‘তিনি (হামদান বাল্লাল) অ্যাম্বুলেন্স ডেকেছিলেন। কিন্তু সেখান থেকে ইসরাইলি সেনারা হামদানকে গ্রেফতার করে নিয়ে গেছে। এর পর থেকে তার কোনো হদিস নেই।’
আরেক প্রত্যক্ষদর্শী জানান, এদিন ফিলিস্তিনিদের পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলো হামদান, ইউবালসহ বেশ কয়েকজন। এ সময় তাদের উপর পাথর ও লাঠি নিয়ে হামলা চালায় ১০-১২ জন মুখোশধারী। এ সময় ফিলিস্তিনিদের গাড়ি ভাঙচুরও করা হয়।
প্রসঙ্গত, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’। গাজায় চলমান ঘটনাপ্রবাহ নিয়ে চার ফিলিস্তিনি ও ইসরাইলি আন্দোলনকর্মী তথ্যচিত্রটি বানিয়েছেন। তাদেরই একজন হামদান বাল্লাল।