Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৯ মার্চ , ২০২৫

শেয়ার করুনঃ
মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত

শক্তিশালী ভূমিকম্প মিয়ানমারের মধ্যাঞ্চলে যখন আঘাত হানে, শুক্রবারের ওই সময় হাতেত মিন উ জুমার নামাজ পড়তে মান্দালয়ে তাদের বাড়ির পাশের মসজিদে গিয়ে ওজু করছিলেন।

ভূমিকম্পে মসজিদের একটি অংশের পাশাপাশি তাদের বাড়িও ধসে পড়ে। তার শরীরের অর্ধাংশ ধসে পড়া একটি দেয়ালের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে, তার দুই চাচি ওই দেয়ালের নিচে পুরোপুরি চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে তার দুই চাচিকে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু মাত্র একজনকে বাঁচাতে পারেন।

হাতেত মিন উ (২৫) রয়টার্সকে বলেন, তার দুই চাচা আর দাদিও ক্রংক্রিটের স্তূপের নিচে আটকা পড়েছিলেন, ভারী কোনো যন্ত্রপাতি না থাকায় তিনি হাত দিয়েই ধ্বংসস্তূপ সরিয়ে তাদের বের করার বেপরোয়া চেষ্টা করেছিলেন কিন্তু সেগুলো সরাতে পারেননি।

“ধ্বংসস্তূপের নিচে তারা এখনও বেঁচে আছেন কি না আমি জানি না। এত দীর্ঘ সময় পরে আর কোনো আশা আছে বলে আমার মনে হয় না,” শুক্রবার বলেন তিনি।

“সেখানে অনেক অনেক ধ্বংসস্তূপ ছিল আর আমাদের জন্য কোনো উদ্ধারকারী দল আসে নাই,” কম্পিত কন্ঠে এমনটি বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভূমিকম্প যখন আঘাত হানে তখন দুপুরের ওই সময়ে বহু মানুষ রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা পড়তে মসজিদগুলোতে জড়ো হয়েছিলেন। মিয়ানমারে নিহত প্রায় দুই হাজার মানুষের মধ্যে কয়েকশ মুসলিম আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ছায়া জাতীয় ঐক্য সরকারের তথ্য অনুযায়ী, ৫০টিরও বেশি মসজিদ ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মান্দালয় অঞ্চলের ৩৯ বছর বয়সী এক বাসিন্দা সুলে কোনে গ্রামে ধসে পড়া এক মসজিদের ধ্বংসাবশেষে আটকা পড়া এক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টার মর্মভেদী বর্ণনা দেন। তিনি ওই ব্যক্তিকে যখন ধসে পড়া কংক্রিটের স্তূপের ভেতর থেকে বের করার চেষ্টা করছিলেন তখন শক্তিশালী পরাঘাত ঘটে, এতে নিজের জান বাঁচাতে তাকে পালাতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি বলেন, “তাকে আমার পেছনে ফেলে আসতে হয়। তাকে উদ্ধার করতে আমি দ্বিতীয়বার সেখানে গিয়েছিল। আমি নিজ হাতে চারজনকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনজনের ইতোমধ্যে মৃত্যু হয়েছিল আর একজন আমার হাতের মধ্যে থাকা অবস্থায়ই মারা যান।”

তিনি বলেন, সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে আর এরাসহ ওই গ্রামের ধ্বংস হয়ে যাওয়া তিনটি মসজিদে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত কতোজনের মৃত্যু হয়েছে তা জানতে পারেননি তারা।

বৌদ্ধ প্রধান দেশ মিয়ানমারে মুসলিমরা সংখ্যালঘু। ক্ষমতায় আসা প্রত্যেকটি সরকারই তাদের অবহেলা করেছে। আর অতি জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো ও চরমপন্থি ভিক্ষুরা সাম্প্রতিক বছরগুলিতে সহিংসতা উস্কে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের কর্তৃপক্ষগুলো কয়েক দশক ধরে মুসলিমদের নতুন মসজিদ নির্মাণ বা পুরনোগুলো সংস্কার করার অনুমতি দেওয়ার বিষয়গুলো কঠিন করে রেখেছে, এর ফলে ঐতিহাসিক মসজিদগুলোর অবস্থা জীর্ণশীর্ণ হয়ে পড়েছে কারণ সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়গুলোও উপেক্ষিত হয়েছে।

ভূমিকম্পে বৌদ্ধদের অনেক স্থাপনাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জান্তা সরকার জানিয়েছে, ৬৭০টি বিহার ও ২৯০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিজেদের প্রতিবেদনে তারা কোনো মসজিদের কথা উল্লেখ করেনি।

রয়টার্সও এ বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো তথ্য সংগ্রহ করতে বা জান্তার দেওয়া তথ্য যাচাই করতে পারেনি।

ভূমিকম্পে ধ্বংস হওয়া মান্দালয়ের আরেকটি মসজিদের কংক্রিটের পিলার সরাতে ভারী যন্ত্রপাতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানিয়েছেন জুলিয়ান কাইল নামে এক ব্যক্তি।

নিজের পোস্টে তিনি লিখেছেন, “ধ্বংসস্তূপের নিচে আমার পরিবারের সদস্যরা ও অন্যরা চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। আমরা যেকোনোভাবে তাদের মরদেহ উদ্ধার করতে চাই।”

মান্দালয় থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে তাংনু নামের এক ছোট শহরের এক বাসিন্দা জানান, তিনি নামাজ পড়ার সময় কান্দাও মসজিদের একটি অংশ তার সামনে থাকা দুই সারি মানুষের ওপর ভেঙে পড়ে।

“আমি মসজিদটি থেকে বহু মানুষকে বের করে আনতে দেখলাম, তাদের অনেকে আমার চোখের সামনেই মারা গেলেন। এটি সত্যিই হৃদয়বিদারক!”

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
    সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
  • রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
    রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
  • ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
    ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
    সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
  • দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
    দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
  • হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর
    হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর
  • নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
    নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
  • টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
    টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
  • পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
    পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
  • গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
    গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
  • বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
    বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক
    তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক
  • রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
    রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
  • কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
    কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
  • প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
    প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
  • ট্রাম্পের শপথ আয়োজন
    ট্রাম্পের শপথ আয়োজন
  • ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
    ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
  • পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
    পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
  • গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
    গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
  • ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
    ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
  • কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
    কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
  • আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
    আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
  • ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
    ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
  • শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
    শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
  • জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
    জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
  • ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
    ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
  • অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
    অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ভূমিকম্পে কাঁপল দিল্লি
    ভূমিকম্পে কাঁপল দিল্লি
  • আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
    আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
  • সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
    সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
  • ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
    ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
    ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
  • শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
    শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
  • ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
    ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
  • তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
    তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
    ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
  • অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
    অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
  • কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও  বুয়েটের উন্নতি
    কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও বুয়েটের উন্নতি
  • কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
    কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
  • বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
    বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
  • ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
    ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
  • জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
    জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
  • গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
    গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
  • ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
    সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
  • ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
    ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
  • বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
    বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
  • মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
    মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
  • ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
    ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
  • সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
    সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
  • পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
    পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
  • ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
    ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
  • ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে  প্রবাসীদের ভিড়
    ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভিড়
  • ইতালিতে খোলা মাঠে  বাংলাদেশি প্রবাসীদের ইফতার
    ইতালিতে খোলা মাঠে বাংলাদেশি প্রবাসীদের ইফতার
  • ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
    ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
  • আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
    আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
  • ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
    ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
  • শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
    শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
  • ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
    ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
  • বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
    বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
  • পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
    পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
  • মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
    মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
  • বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
    বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
  • শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
    শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
  • কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
    কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
  • আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
    আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
  • দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
    দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
  • ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
    ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
  • ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
    ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
  • তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
    তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
  • ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
    ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
  • কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
    কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
  • চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
    চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
  • চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
    চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
  • গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
    গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
  • গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
    গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
  • বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
    বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
  • মারা গেলেন পোপ ফ্রান্সিস
    মারা গেলেন পোপ ফ্রান্সিস
  • নতুন পোপ নির্বাচন যেভাবে
    নতুন পোপ নির্বাচন যেভাবে
  • পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
    পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
    ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
    হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  • শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
    শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
  • অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
    অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
  • পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
    পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
  • কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
    কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
  • পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
    পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
  • পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
    পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
  • ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
    ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
  • পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
    পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
  • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
  • ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
    ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
  • ইরানে হামলা চালাল ইসরায়েল
    ইরানে হামলা চালাল ইসরায়েল
  • ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
    ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
  • ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
    ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
  • ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
    ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
  • ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
    ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
  • ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
    ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
  • ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
    ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
  • ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
    ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
  • যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
    যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
  • নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি
    নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি
  • বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
    বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
  • আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
    আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
  • ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
    ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
  • গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
    গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
  • নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
    নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
  • চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
    চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
  • শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
    শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
  • পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
    পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
  • বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
    ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
  • বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
    বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
  • বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
    বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
  • রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
    রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
  • ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
    ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
  • হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
    হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
  • ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
    ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
Logo