আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৯ এপ্রিল , ২০২৫
ইউক্রেনে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি চলবে আগামী ৮ মে (মধ্যরাত) থেকে ১১ মে (মধ্যরাত) পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষ্যে বিজয় উদ্যাপনের একই সময়ে চলবে এ যুদ্ধবিরতি।
ক্রেমলিন জানায়, ‘মানবিক বিবেচনায়’ পুতিন এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এতে আরও বলা হয়েছে, ‘রাশিয়া বিশ্বাস করে, ইউক্রেনের পক্ষও এ ধরনের উদাহরণ অনুসরণ করা হবে।’
ক্রেমলিন সতর্ক করে বলেছে, ‘ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী উপযুক্ত ও কার্যকর জবাব দেবে।’
তবে যুদ্ধবিরতি পালনে রাশিয়ার ঘোষণার বিষয়ে ইউক্রেনের তরফ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।
এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষ্যে গত সপ্তাহে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে।