Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার

বর্বর ইসরাইলের চরম নির্মমতার শিকার হয়ে দুই হাত হারানো গাজার যুদ্ধাহত এক শিশুর হৃদয়বিদারক ছবি 'ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫' নির্বাচিত হয়েছে। খবর বিবিসি

‘ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন’ আয়োজিত প্রতিযোগিতায় ছবি জমা পড়েছিল ১৪১টি দেশ থেকে ৩ হাজার ৭৭৮ জন আলোকচিত্রীর ৫৯ হাজার ৩২০টি। এর মধ্য থেকে ইসরাইলির বর্বর চিত্র তুলে ধরার ছবিটিকেই সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই ছবিটি তুলেছেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক সামার আবু এলফ, যিনি নিজেও গাজার বাসিন্দা। 

ছবিটি নয় বছর বয়সী মাহমুদ আজজুরের। সে ২০২৪ সালের মার্চে গাজা সিটিতে ইসরায়েলের এক বিমান হামলায় দুই হাত হারিয়েছে।

গণহত্যা শুরুর পর ২০২৩ সালের শেষদিকে গাজা ছেড়ে আসেন সামার। বর্তমানে তিনি কাতারের দোহার মাহমুদের সঙ্গে একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাস করছেন।

চিকিৎসার জন্য গাজা থেকে বেরিয়ে আসা আহত ফিলিস্তিনিদের জীবনযাপন নিয়মিত চিত্রবন্দী করছেন এই নারী আলোকচিত্রী।

ওয়ার্ল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খুরি বলেন, 'এই নিঃশব্দ ছবিটি অনেক কথা বলে। একটি শিশুর গল্প বলে, সঙ্গে একটি বড় যুদ্ধের কথাও বলে—যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভূত হবে।'

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
    যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার হলো বাংলার জয়যাত্রা
    অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার হলো বাংলার জয়যাত্রা
  • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে মূল আলোচ্য লেবানন
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে মূল আলোচ্য লেবানন
Logo