আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৬ জুন , ২০২৫
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আরও জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে ফের শুরু হবে।
বুধবার (২৫ জুন) আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। পারমাণবিক চুক্তি করা নিয়ে আলোচনা হবে জানালেও এই চুক্তি যে হতেই হবে তা মনে করেন না তিনি।
তিনি বলেন, ১২ দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত। তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে।