আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ মার্চ , ২০২৫
ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন সরকারের কর্মদক্ষতাবিষয়ক নতুন দপ্তরের অনানুষ্ঠানিক প্রধান ইলন মাস্কের মালিকানাধীন সমাজমাধ্যম সংস্থা এক্স (সাবেক টুইটার)।
বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে মামলাটি দায়ের করা হয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির অভিযোগ, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যমের কনটেন্ট বা বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে। যার মাধ্যমে তথ্য (কনটেন্ট) নিয়ন্ত্রণের চেষ্টা করছে দেশটির সরকার। যা সামাজিক মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি একটি ওয়েবসাইট তৈরি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সামাজিক মাধ্যমের কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনো সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে।
এক্সের অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ।