Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৮ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
তালেবানের প্রথম নারী কূটনীতিক জাকিয়া ওয়ারদাক

ভারতের মুম্বাই ও হায়দরাবাদে আফগান সরকারের কনসাল ছিলেন জাকিয়া ওয়ারদাক ও মোহাম্মদ ইব্রাহিম খেল। সম্প্রতি তারা তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দিল্লিতে আফগান দূতাবাসের দায়িত্ব নিয়েছেন।

একজন নারী কূটনীতিক হিসেবে জাকিয়া ওয়ারদাকের নিয়োগ তালেবান প্রশাসনের জন্য এই প্রথম।

তালেবানপন্থী এই নারী কূটনীতিককে এমন সময় নিয়োগ দেওয়া হলো, যখন তালেবান সরকার আফগানিস্তানের মেয়েদের জন্য ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনায় নানা ধরনের শর্ত আরোাপ করে দিয়েছে। অনেকের মতে, জাকিয়া ওয়ারদাকের তালেবানকে সমর্থন করা ইতিহাসের পুনরাবৃত্তি। একই পরিস্থিতি হয়েছিল ১৯৯৭ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আফগান দূতাবাসে। তখন তালেবান কাবুলে বুরহানউদ্দিন রব্বানির মুজাহিদিন সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানের ২৩টি প্রদেশ দখল করেছিল। সেসময় ওয়াশিংটনে অবস্থানরত দুই সিনিয়র আফগান কূটনীতিক আফগান প্রতিনিধিত্ব নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন।

ওয়াশিংটনে আফগান দূতাবাসের সাবেক চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন ইয়ার মোহাম্মদ মোহাব্বত। তিনি বুরহানউদ্দিন রব্বানির সরকারের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন। এই সরকার তখনও আফগানিস্তানের বৈধ ও জাতিসংঘ স্বীকৃত সরকার ছিল। তবে তার ডেপুটি সিরাজউদ্দিন ওয়ারদাক তালেবান প্রশাসনের হয়ে ওয়াশিংটনে কূটনীতিক হওয়ার সিদ্ধান্ত নেন।


দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ মেটানো সম্ভব হয়নি। এতে আফগানিস্তানের কূটনৈতিক প্রতিনিধিত্বের বিষয়টি যুক্তরাষ্ট্রের সরকারের নজরে আসে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৎকালীন মুখপাত্র জেমস রুবিন ঘোষণা করেন যে, দুই কূটনীতিক দেশের প্রতিনিধিত্ব নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্র প্রশাসন ওয়াশিংটনে আফগান দূতাবাস সাময়িকভাবে বন্ধ করবে।

তালেবান সরকার উৎখাত না হওয়া এবং হামিদ কারজাইয়ের নেতৃত্বে পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে দূতাবাস বন্ধ ছিল।

আফগান কূটনীতিকদের মধ্যে প্রধান বিরোধ ছিল পতাকা নিয়ে। রব্বানির সরকারের পতাকা দূতাবাসে রাখতে চেয়েছিলেন মোহাব্বত। তবে সিরাজউদ্দিন ওয়ারদাক তালেবানের সাদা পতাকা ওয়াশিংটনে উত্তোলন করতে চেয়েছিলেন।


পরে যুক্তরাষ্ট্র সরকার সিরাজউদ্দিন ওয়ারদাককে গ্রেপ্তার করে এবং কিছু প্রতিবেদন অনুযায়ী তাকে অত্যাচার করা হয়। ২০১১ সালে এক সড়ক দুর্ঘটনায় তার মুত্যু হয়।

সিরাজউদ্দিন ওয়ারদাক হলেন জাকিয়া ওয়ারদাকের স্বামী। আর জাকিয়া বর্তমানে তালেবানের সঙ্গে কাজ করা প্রথম নারী কূটনীতিক।

যুক্তরাষ্ট্রের নাগরিক জাকিয়া ২০০৯ সালে আফগানিস্তানে ফিরে যান। তিনি এমন একটি পরিবারের সদস্য, যার পূর্বপুরুষরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তার বাবা জেনারেল আবদুল আলী খান ওয়ারদাকও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

জাকিয়া পড়ালেখা করেছেন কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই তিনি আর্কিটেকচারে মাস্টার্স ডিগ্রি করেন। কাবুলে ফেরার পর তিনি স্বামীর সঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ শুরু করেন এবং বেসরকারি সংস্থাগুলো থেকে সুবিধা নেন।

এছাড়া জাকিয়া নিজে একটি নির্মাণ কোম্পানি খুলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকল্পগুলোর কাজ করতে থাকেন। আর্থিক সক্ষমতা বাড়ানোর পর তিনি রাজনীতিতে নামেন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেন।

তবে নির্বাচনে তিনি জয়ী হতে না পারলেও আফগানিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। তার এক মেয়ে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সহকর্মী হন। পরবর্তীতে আতমার জাকিয়াকে ভারতের মুম্বাইয়ে আফগান কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেতে সহায়তা করেন।

এখন আশরাফ ঘানি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারের অনেক সহযোগীও তালেবান সরকারের পুনরায় ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে সহযোগিতা শুরু করেছেন।

আতমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) থাকার সময় এনএসএর মুখপাত্র ছিলেন কাদের শাহ।

জাকিয়া ওয়ারদাকের আগে কাদের শাহও ভারতের সাবেক আফগান রাষ্ট্রদূত ফারিদ মামুন্দজয়ের সঙ্গে একই ধরনের বিরোধে জড়িয়েছিলেন। তবে তিনি দূতাবাসের নিয়ন্ত্রণ নিতে পারেননি।

নেদারল্যান্ডসে আফগানিস্তানের সাবেক সরকারের রাষ্ট্রদূত ছিলেন আসিফ রহিমি। তিনি প্রকাশ্যেই তালেবানের সঙ্গে যোগাযোগের বিষয়টি খোলাসা করেন। আতমারের ঘনিষ্ঠ কয়েকজন রাষ্ট্রদূতও তালেবানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

তবে জাকিয়া ওয়ারদাক হচ্ছেন প্রথম নারী, যিনি প্রকাশ্যে তালেবানের সঙ্গে যোগাযোগ করেছেন।

জাকিয়া ওয়ারদাক শুধু তালেবানের নয়, আফগানিস্তানেরও প্রথম নারী কূটনীতিক। ভারতে কনসাল হিসেবে কাজ করা জাকিয়াকে সোনা চোরাচালানের অভিযোগ নিয়ে ২০২৪ সালের ৫ মে ভারত ছাড়তে হয়েছিল।

ওই বছরের এপ্রিলে দুবাই থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে তাকে থামানো হয়েছিল। কারণ তার সঙ্গে তখন ৫৫ পাউন্ড স্বর্ণ পাওয়া গিয়েছিল, যার বাজারমূল্য ছিল প্রায় ২ মিলিয়ন ডলার। তবে কূটনীতিক হওয়ায় তাকে তখন গ্রেপ্তার করা হয়নি।

যারা রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিরোধিতা করে, সেই তালেবান কীভাবে জাকিয়া ওয়ারদাককে তাদের প্রতিনিধি করে ভারতে পাঠিয়েছে, তা স্পষ্ট নয়। ভারত সরকারও স্পষ্ট করেনি, কীভাবে তারা তালেবানের প্রতিনিধিদের গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফারিদ মামুন্দজয়ের পদত্যাগের পরেই জাকিয়াকে দৃশ্যপটে দেখা যায়। এখন পর্যন্ত তালেবান প্রশাসন আগের সরকারের অনেক কর্মকর্তাকে নিজেদের সঙ্গে যুক্ত করতে পেরেছে। এদের মধ্যে এমন লোকজনও আছেন, যারা আগে তালেবানের বিরোধিতা করেছিলেন।

মামুন্দজয় তালেবানের কাছে আফগান দূতাবাস হস্তান্তর করতে চাননি। উল্টো তিনি বলেছেন, ভারত ধারাবাহিকভাবে সাবেক সরকারের কূটনীতিকদের তালেবানের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করেছে।

তিনি বলেছেন, দিল্লি তাদেরই সমর্থন করে যারা তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে এবং ওয়ারদাক তাদের মধ্যে একজন। আগের সরকারের অনেক কূটনীতিক ভারত ছেড়ে গেছে। যারা দেশটিতে রয়েছেন, তারা তালেবানকে সমর্থন করেন এবং তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মামুন্দজয়ের বক্তব্য নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে মনে হচ্ছে দিল্লি আফগানিস্তানে তার বিনিয়োগ রক্ষা এবং দেশটিতে প্রভাব বজায় রাখতে তালেবানের সঙ্গে যোগাযোগের পথ খুঁজছে।

ভারত গত বছর কাবুলে তার দূতাবাস পুনরায় চালু করেছে মানবিক সাহায্য যেমন খাদ্য ও ওষুধ দেওয়ার জন্য। তবে কনসুলার সেবা, যেমন আফগান নাগরিকদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরু হয়নি।

তথ্যসূত্র : সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স, সিবিএস, হিন্দুস্তান টাইমস।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
    সিরিয়ার প্রতিরক্ষা কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা
  • রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
    রাশিয়ার কুরস্কে নতুন হামলা শুরু করেছে ইউক্রেন
  • ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
    ভারতে কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
    সিরিয়ায় তুর্কিপন্থি ও কুর্দি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ
  • দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
    দুর্নীতির অভিযোগ নিয়ে চাপের মুখে টিউলিপ
  • হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর
    হঠাৎ কেন পদত্যাগের ঘোষণা ট্রুডোর
  • নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
    নতুন এলাকা গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসের আগুন
  • টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
    টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ইউনূস
  • পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
    পদত্যাগে বাধ্য হলেন টিউলিপ
  • গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
    গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতী চুক্তি
  • বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
    বিপজ্জনক বাতাসে বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসে দাবানল
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
    রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
  • কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
    কলম্বিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ৬০
  • প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
    প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় যাত্রা শুরু
  • ট্রাম্পের শপথ আয়োজন
    ট্রাম্পের শপথ আয়োজন
  • ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
    ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প
  • পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
    পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
  • গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
    গাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর: জাতিসংঘ
  • ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
    ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৬০
  • কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
    কোন দেশকে কতটা সহায়তা করতো যুক্তরাষ্ট্র
  • আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
    আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
  • ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
    ইউএসএআইডির ২২০০ কর্মীর ছুটি স্থগিত
  • শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
    শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
  • জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
    জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা হামাসের
  • ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
    ইউক্রেইন নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, থামতে পারে যুদ্ধ
  • অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
    অবৈধ আরও ১১৯ ভারতীয় অভিবাসী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ভূমিকম্পে কাঁপল দিল্লি
    ভূমিকম্পে কাঁপল দিল্লি
  • আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
    আফ্রিকার মালিতে সোনার খনি ধসে নিহত ৪৩
  • সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
    সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
  • ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
    ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
    ৬০ কোটি ৫৯ লাখে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
  • শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
    শখ পূরণের টাকা নেই ৭১ ভাগ ভারতীয়র
  • ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
    ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল চান আড়াই লাখ কানাডিয়ান
  • তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
    তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা কুর্দি গোষ্ঠীর
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
    ইউক্রেইনে সামরিক সহায়তা স্থগিত করল ট্রাম্প
  • অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
    অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড হামলা
  • কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও  বুয়েটের উন্নতি
    কিউএস র‍্যাংকিংয়ে ঢাবি ও বুয়েটের উন্নতি
  • কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
    কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
  • বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
    বিজয় ভাষণেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি
  • ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
    ৫০ দিনেই বিশ্বকে যেভাবে কাঁপিয়ে দিলেন ট্রাম্প
  • জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
    জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
  • গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
    গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
  • ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    ৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
    সমরাস্ত্রের বাজারে তুর্কি তুরুপের নেপথ্যে কী
  • ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
    ভারতীয় নন, তবে ‘গোঁড়া হিন্দুত্ববাদী’: কে এই তুলসী গ্যাবার্ড
  • বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
    বাইডেন সন্তানদের নিরাপত্তা বাতিল করছেন ট্রাম্প
  • মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
    মহাকাশে ৯ মাস আটকে ছিলেন সুনিতারা, অবশেষে ফিরলেন
  • ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
    ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
  • সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
    সেনাবাহিনীর দখলে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ
  • পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
    পুতিনের চুক্তির শর্তে নির্বাচনে রাজি ইউক্রেন
  • ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
    ইসরাইলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
  • ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে  প্রবাসীদের ভিড়
    ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ভিড়
  • ইতালিতে খোলা মাঠে  বাংলাদেশি প্রবাসীদের ইফতার
    ইতালিতে খোলা মাঠে বাংলাদেশি প্রবাসীদের ইফতার
  • ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
    ইসরাইলির হাতে গ্রেফতার ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান
  • আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
    আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন
  • ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
    ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনের
  • শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
    শক্তিশালী ভূমিকম্প: মিয়ানমারে নিহত ২০
  • ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
    ভূমিকম্পে কাঁপল ৮ দেশ, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার আরও ধ্বংসস্তূপ
  • বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
    বিশেষ বিমানে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল
  • মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত
    মিয়ানমারে ভূমিকম্পে ৫০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত
  • পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
    পুতিনের উপর ‘বেজায় ক্ষুব্ধ’ ট্রাম্প
  • মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
    মার্কিন সিনেটে টানা ২৫ ঘন্টা বক্তৃতার রেকর্ড
  • বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
    বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ ট্যারিফ বসালেন ট্রাম্প
  • শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
    শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক
  • কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
    কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান
  • আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
    আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
  • দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
    দ. কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে
  • ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
    ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হতে যাচ্ছে প্রতিবাদ
  • ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
    ইতিহাসের 'সবচেয়ে বড় এতিম সংকটের' মুখোমুখি গাজা
  • তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
    তীব্র হচ্ছে ইসরাইলি আগ্রাসন : গাজার অর্ধেক দখল
  • ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
    ট্রাম্পের হুমকিতে লড়াইয়ে প্রস্তুত চীন
  • কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
    কারাগারে ‘প্রাপ্য সুবিধা’ পেতে আদালতে ইমরান–বুশরা
  • চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
    চীনে শুল্ক বেড়ে ১২৫ শতাংশ, অন্যদের ৯০ দিন রেহাই দিলেন ট্রাম্প
  • চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
    চীনে বাতাস : ৫০ কেজির নিচে নাগরিকদের জন্য সতর্কবার্তা
  • গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
    গাজার রাফাহ শহর দখলে নিল ইসরাইল
  • গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
    গাজায় যুদ্ধাহত শিশুর ছবি পেল পুরস্কার
  • বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
    বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
  • মারা গেলেন পোপ ফ্রান্সিস
    মারা গেলেন পোপ ফ্রান্সিস
  • নতুন পোপ নির্বাচন যেভাবে
    নতুন পোপ নির্বাচন যেভাবে
  • পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
    পোপ ফ্রান্সিসের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
    ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
    হুথি হামলার ভয় : সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  • শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
    শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ
  • অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
    অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির জয়
  • পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
    পাকিস্তানি নারীরাও নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি
  • কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
    কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
  • পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
    পাকিস্তানের পাঁচ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
  • পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
    পাল্টা হামলায় ভারতের ২ বিমান ভূপাতিত করল পাকিস্তান
  • ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
    ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমর প্রস্ততি কী
  • পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
    পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
  • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা
  • ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
    ভারতের গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
  • ইরানে হামলা চালাল ইসরায়েল
    ইরানে হামলা চালাল ইসরায়েল
  • ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
    ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে, হুঁশিয়ারি খামেনির
  • ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
    ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
  • ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
    ইসরায়েল বনাম ইরান : কার শক্তি কতটুকু
  • ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
    ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্রে দিকভ্রান্ত ইসরাইল
  • ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
    ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
  • ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
    ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
  • ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
    ইরান-ইসরায়েল যুদ্ধে ‘বিরতির’ আলোচনা
  • যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
    যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প
  • নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি
    নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে পারেন মামদানি
  • বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
    বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
  • আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
    আলোচনায় মেয়রপ্রার্থী মামদানির স্ত্রী রামা দুয়াজি
  • ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
    ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি
  • গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
    গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত
  • নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
    নতুন রাজনৈতিক দল গঠন করছেন ইলন মাস্ক
  • চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
    চীনে তীব্র গরমে শিক্ষার্থীরা আশ্রয় নিচ্ছে লাইব্রেরি-তাঁবু-সুপারমার্কেটে
  • শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
    শতবর্ষের মাইলফলক পেরোলেন মাহাথির
  • পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
    পুতিনকে সতর্কবার্তা : ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
  • বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
    ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স
  • বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
    বাংলাদেশে বিমান বিধ্বস্তে দগ্ধদের সেবায় চিকিৎসা উপকরণ সহায়তা দিল চীন
  • বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
    বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো চীনা চিকিৎসক দল
  • রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
    রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
  • ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
    ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি
  • হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
    হামাস–ইসরাইল ঐকমত্যে যুদ্ধবিরতি
  • ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
    ইরান যুদ্ধ থেকে মুনাফা করল যারা
  • ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই
    ঝাড়খণ্ডে ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই
  • তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু
    তিন জিম্মির নাম দিল হামাস, যুদ্ধবিরতি শুরু
  • আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা
    আইডিএফ প্রধানের পদত্যাগের ঘোষণা
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প
    গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প
  • অনুপ্রবেশকারীদের আটকে রাখার কারণ জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
    অনুপ্রবেশকারীদের আটকে রাখার কারণ জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
  • শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড
    শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পোল্যান্ড
  • দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
    দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত
  • ট্রাম্পের আদেশ: নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমেরিকার ভোটারদের
    ট্রাম্পের আদেশ: নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমেরিকার ভোটারদের
  • জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
    জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
  • আমেরিকায় হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ শিক্ষার্থী
    আমেরিকায় হঠাৎ বন্যায় নিখোঁজ ২৩ শিক্ষার্থী
  • কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
    কোভিড শনাক্তে বাংলাদেশকে ১৫ হাজারেরও বেশি কিট দিল চীন
Logo