Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক

প্রযুক্তি ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৮ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক

টিকটক আর ব্যবহার করা যাবে না যুক্তরাষ্ট্রে; দেশটিতে এই ভিডিও শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি। এখন তারা কী করবেন?

দেখা যাচ্ছে, টিকটকে থাকা যুক্তরাষ্ট্রের মানুষ এখন ঝুঁকছে আরেকটি চাইনিজ অ্যাপে। এর নাম শিয়াওহংশু। টেক দুনিয়ায় একে চাইনিজ ইনস্টাগ্রামও বলা হয়ে থাকে।

টিকটকের মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে বাইটড্যান্স। চীনে তাদের অ্যাপের নাম দইয়িন। বৈশ্বিক বাজার ধরতে তারা আর আন্তর্জাতিক সংস্করণ হিসাবে টিকটক এনেছিল, তা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠে গোটা বিশ্বে।

যুক্তরাষ্ট্রে রবিবার থেকে টিকটক বন্ধের খবরে ‘টিকটক শরণার্থী’দের ভিড়ে এখন শিয়াওহংশুতে গ্রাহকের বন্যা বইছে বলে জানিয়েছে আল জাজিরা।

ছবি, ভিডিও ও টেক্সট পোস্ট করার অ্যাপ শিয়াওহংশু ব্যবহারকারীদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। মাসে গড়ে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি।   

গত কয়েকদিনে এখন গুগল প্লে স্টোর থেকে শিয়াওহংসু ডাউনলোডের ধুম নেমেছে যুক্তরাষ্ট্রে। একে এখন ‘রেড নোট’ নামে ডাকা হচ্ছে দেশটিতে।

গত ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে যতবার শিয়াওহংশু ডাউনলোড হয়েছে, তা আগের সপ্তাহের চেয়ে ২০ গুণ বেশি। আর গত বছরের এই সময়ের চেয়ে বেশি ৩০ গুণ।

এই মাসে যত বার শিয়াওহংশু ডাউনলোড হয়েছে, তার ২২ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আর এক মাসে এই অ্যাড ডাউনলোড যুক্তরাষ্ট্রে ১৩০ শতাংশ বেড়েছে।

টিকটকের সর্বশেষ

আদালতের আদেশের পর টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার এখন কোনও পদক্ষেপ না নিলে রবিবার থেকে দেশটিতে এই অ্যাপের কার্যক্রম বন্ধ থাকবে।

প্রায় এক বছর ধরে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের চলা দ্বন্দ্বের মধ্যে সুপ্রিম কোর্ট শুক্রবার চীনা অ্যাপটির সচল থাকার আবেদন খারিজ করে দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামে একটি আইনে সই করলে দেশটিতে হুমকির মুখে পড়ে টিকটক।

ওই আইনে বলা হয়, চীনা মূল কোম্পানি বাইটড্যান্স টিকটকে তাদের অংশীদারত্ব ছয় মাসের মধ্যে কোনও আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দেবে, নয়ত যুক্তরাষ্ট্রে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে।

টিকটক ওই আইন আটকাতে গত বছরের মে মাসেই আদালতে গিয়েছিল। তারা দাবি করেছিল, এ ধরনের আইন বাক স্বাধীনতার অধিকারের ওপর হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক।

তবে শুক্রবার চীনা কোম্পানির করা আপিল খারিজ করে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। তার অর্থ, টিকটকের যুক্তরাষ্ট্র সংস্করণ অ্যাপ স্টোর ও ওয়েব হোস্টিং সার্ভিস থেকে সরিয়ে রাখা হবে।

টিকটকের বিরুদ্ধে বিরুদ্ধে চীন সরকারের কাছে তথ্য পাচারের অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গত বছরের এপ্রিলে পাস হওয়া আইনে বলা হয়, নিষেধাজ্ঞা এড়াতে হলে নিরপেক্ষ কারও কাছে টিকটকের যুক্তরাষ্ট্রের শেয়ার অবশ্যই বিক্রি করতে হবে।

অ্যাপটির মূল কোম্পানি বাইটড্যান্সকে ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ার বিক্রি করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা না করে আইনি লড়াইয়ে যায়।

ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটির টিকটক ব্যবহারকারীদের ওপর কোনও ধরনের প্রভাব ফেলবে না, যারা এরই মধ্যে তাদের মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করেছেন।

কিন্তু বাস্তবতা হচ্ছে, নিষেধাজ্ঞা কার্যকর করা হলে ওই ব্যবহারকারীরা টিকটক অ্যাপের কোনও আপডেট পাবেন না। ফলত একপর্যায়ে এটি ব্যবহার করা অসম্ভব হয়ে পড়বে।

চীন সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে গত বছর যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছিলেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা।

যদিও টিকটক এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিল, চীন সরকারকে তারা টিকটক ব্যবহারকারীদের কোনও তথ্য দেয় না।

রবিবারের পর যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার করা যাবে কি না, তা এখন দেশটির প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

প্রেসিডেন্ট হিসাবে বাইডেন আর ক্ষমতায় রয়েছেন দুদিন। সোমবার নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।

এই অবস্থায় টিকটক নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার ভার বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ।

ট্রাম্প তার প্রথম মেয়াদে নির্বাহী আদেশের মাধ্যমে দেশটিতে টিকটক বন্ধ করার কথা বলেছিলেন। অবশ্য গত ডিসেম্বরে তিনি তার সেই অবস্থান থেকে সরে এসে জানান, এবারের নির্বাচনে তরুণদের ভোট পেতে টিকটক তাকে সহযোগিতা করে।

একই সঙ্গে ট্রাম্প এ ইঙ্গিতও দেন, তিনি টিকটক নিষিদ্ধের বিপক্ষে। তিনি বলেন, টিকটক ঘিরে তার সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে এবং এনিয়ে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথাও হয়েছে।

যে পথে নিষিদ্ধ টিকটক

২৪ এপ্রিল, ২০২৪ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিন টিকটক সংক্রান্ত আইনে সই করেন, যাতে বলা হয়, ছয় মাসের মধ্যে অ্যাপটির শেয়ার বিক্রি করতে হবে, নইলে যুক্তরাষ্ট্রে এটি নিষিদ্ধ করা হবে।

৭ মে, ২০২৪ : আইনটি আটকাতে মামলা করে টিকটক কর্তৃপক্ষ। মামলায় বলা হয়, এই আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

২ আগস্ট, ২০২৪ : টিকটকের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্র সরকার। অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমটি বেআইনিভাবে শিশুদের তথ্য সংগ্রহ করছে এবং অভিভাবকরা তাদের সন্তানদের অ্যাকাউন্ট বন্ধ করার চেষ্টা করলে তাতে সাড়া দিচ্ছে না অ্যাপ কর্তৃপক্ষ।

৬ ডিসেম্বর, ২০২৪ : ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ বা শেয়ার বিক্রি করার আইন বাতিলে টিকটকের আপিল খারিজ করে আদালত।

২৭ ডিসেম্বর, ২০২৪ : টিকটকের ওপর আসন্ন নিষেধাজ্ঞার সময় পেছাতে সুপ্রিম কোর্টকে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১০ জানুয়ারি, ২০২৫ : টিকটক ও কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টের নয়জন বিচারককে জানান, টিকটকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন।

১৭ জানুয়ারি, ২০২৫ : জাতীয় নিরাপত্তা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইন বহাল রাখে।

১৯ জানুয়ারি, ২০২৫ : টিকটকের যুক্তরাষ্ট্রের শেয়ার বিক্রির শেষ দিন। শেয়ার বিক্রি না হলে এদিন থেকে দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ হয়ে যাবে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
    মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
    প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
    ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
    সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
  • মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
    মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
  • এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
    এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
  • ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
    ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
    সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
  • ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
    ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
  • একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
    একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
  • চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
    চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
  • ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
    ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
  • ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
    ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
  • কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
    কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
  • চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
    চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
  • মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
    মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
    পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
  • চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
    চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
  • আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
    আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
  • আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
    আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
  • বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
    বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
  • কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
    কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
  • এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
    এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
  • চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
    চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
  • চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
    চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
    ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
    স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
    ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
  • নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
    নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
  • গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
    গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
  • হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
    হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
  • মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
    মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
    চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
  • রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
    রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
Logo