Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, শাবি প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫

শেয়ার করুনঃ
ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ১০ সদস্যের শিক্ষার্থীর দল ‘সাস্ট অনুসন্ধান’। দুই বছর গবেষণা করে দলটি ‘অর্কা’ নামের একটি স্বয়ংক্রিয় ডুবোযান তৈরি করেছে। তাদের উদ্ভাবিত ডুবোযানটি উদ্ধার অভিযান, পরিবেশ পর্যবেক্ষণ এবং গবেষণার তথ্য সংগ্রহের মতো জটিল কাজ করতে পারে। 

এই ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’। সবকিছু ঠিক থাকলে দলের ১০ শিক্ষার্থী ১৪-১৭ মার্চ অনুষ্ঠেয় ‘সিঙ্গাপুর অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেল চ্যালেঞ্জ (এসএইউবিসি) ২০২৫’-এ অংশ নেবেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০টি দলের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘সাস্ট অনুসন্ধান’।

সাস্ট অনুসন্ধান দলে আছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আদ দ্বীন মাহবুব, নাইনাইউ রাখাইন, নিহাল বেগ, ফারহানুল ইসলাম, আলি তারিক, ইমতিয়াজ আহমেদ, মেহেদী হাসান, ফয়সাল জামান, সাফউয়াত আদিবা ও নুসরাত জাহান। দলের তত্ত্বাবধানে আছেন একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহিদুর রহমান।

‘সাস্ট অনুসন্ধান’ দলের সদস্য নাইনাইউ রাখাইন বলেন, ‘২০২৩ সালের ডিসেম্বরে অর্কা প্রজেক্টের সূচনা। প্রথম দিকে কোনো পরীক্ষামূলক ল্যাব না থাকায় বেশ জটিলতার সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ শেষ করে পরীক্ষা ও সেন্সর ক্যালিব্রেশনের (ইনপুট বা আউটপুট সিগন্যালের সঠিক পরিমাপের সঙ্গে মানিয়ে নেওয়া) কাজ চলছে।’

আরেক সদস্য আদ দ্বীন মাহবুব বলেন, ‘অর্কাতে বেশ কিছু হার্ডওয়্যার ও ফিচার যুক্ত করা হয়েছে। পানির নিচে সঠিক চলাচল নিশ্চিতের জন্য থ্রাস্টার মোটর, উন্নত যোগাযোগ পদ্ধতি, নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য রোবোটিক আর্ম (বাহু), কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস, ক্যামেরা ইত্যাদি ব্যবহার করা হয়েছে।’

ইমতিয়াজ আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অর্কার সক্ষমতা বাড়াতে চাই। 

তবে দীর্ঘ গবেষণা ও পরিশ্রমের পর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা করে নিলেও এখনো অর্থায়নের অনিশ্চয়তায় ভুগছে সাস্ট অনুসন্ধান। 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
    মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
    প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
    যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
  • ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
    ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
    সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
  • মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
    মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
  • এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
    এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
  • ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
    ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
    সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
  • একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
    একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
  • চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
    চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
  • ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
    ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
  • ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
    ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
  • কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
    কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
  • চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
    চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
  • মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
    মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
    পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
  • চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
    চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
  • আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
    আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
  • আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
    আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
  • বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
    বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
  • কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
    কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
  • এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
    এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
  • চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
    চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
  • চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
    চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
    ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
    স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
    ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
  • নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
    নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
  • গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
    গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
  • হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
    হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
  • মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
    মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
    চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
  • রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
    রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
Logo