Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৯ মার্চ , ২০২৫

শেয়ার করুনঃ
এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে


এ বছর আয় তিনগুণ হয়ে এক হাজার দুইশো ৭০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ ওপেনএআই।

২০২৫ সালে ওপেনএআইয়ের রাজস্ব বেড়ে যাওয়ার বিষয়টির মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে নিশ্চিত করেছে কোম্পানিটি। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গ খবরটি প্রথম প্রকাশ করেছে। 

চতুর্থ প্রান্তিকে বার্ষিক এক হাজার তিনশ কোটি ডলার আয়ের রেকর্ড করেছে ওপেনএআইয়ের প্রধান বিনিয়োগকারী ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার মাইক্রোসফট, যা এক বছর আগের আয়ের চেয়ে ১৭৫ শতাংশ বেশি।

এ সপ্তাহের শুরুতে নিজেদের ‘সি স্যুটে’ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওপেনএআই। তাদের দৈনন্দিন কার্যক্রম থেকে নিজের মনোযোগ সরিয়ে গবেষণা ও পণ্যের ওপর আরও বেশি মনোযোগ দেবেন কোম্পানিটির নির্বাহী প্রধান স্যাম অল্টম্যান।

ওপেনএআই বলেছে, তাদের পরিচালন প্রধান ব্র্যাড লাইটক্যাপের চলতি দায়িত্বের সঙ্গে ‘ব্যবসা ও দৈনন্দিন কার্যক্রম’ তদারকি করার কাজও যুক্ত হবে।

সিএনবিসি লিখেছে, অ্যানথ্রোপিক ও পারপ্লেক্সিটির মতো অন্যান্য উচ্চমূল্যের স্টার্টআপের পাশাপাশি গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্রমাগত প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ওপেনএআইকে।

এর আগে গত মাস থেকে এআইকে শক্তিশালী করার লক্ষ্যে ডেটা সেন্টার তৈরিতে ওরাকল ও সফটব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওপেনএআই।

এ প্রকল্পে দশ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রযুক্তি কোম্পানিগুলোর।

ওই সময় ওপেনএআই ও সফটব্যাংক জানিয়েছিল, ‘স্টারগেট’ নামের এ যৌথ উদ্যোগটিতে আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা।

হোয়াইট হাউসে এ তিনটি কোম্পানির প্রধানদের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেই সময় বলেছিলেন, এ পরিকল্পনাটি ‘আমেরিকার সম্ভাবনার প্রতি আস্থার এক দৃঢ় ঘোষণা’।

এদিকে, মঙ্গলবার ওপেনএআই ঘোষণা করেছে, চ্যাটজিপিটির মধ্যে ‘নেটিভ ইমেজ জেনারেশন’ চালু করবে তারা।

এ ফিচারটি চ্যাটজিপিটি প্লাস, প্রো ও টিম ব্যবহারকারীদের পাশাপাশি চ্যাটজিপিটির ফ্রি টায়ার ব্যবহারকারীদের জন্যও চালু করেছে কোম্পানিটি।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
    মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
    প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
    যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
  • ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
    ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
    সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
  • মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
    মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
  • এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
    এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
  • ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
    ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
    সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
  • ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
    ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
  • একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
    একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
  • চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
    চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
  • ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
    ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
  • ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
    ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
  • কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
    কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
  • চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
    চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
  • মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
    মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
    পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
  • চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
    চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
  • আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
    আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
  • আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
    আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
  • বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
    বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
  • কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
    কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
  • চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
    চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
  • চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
    চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
    ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
    স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
    ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
  • নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
    নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
  • গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
    গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
  • হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
    হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
  • মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
    মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
    চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
  • রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
    রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
Logo