Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৭ জানুয়ারী , ২০২৫

শেয়ার করুনঃ
মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার

প্রজাপতির আদলে রোবোটিক ডানা তৈরি করেছেন গবেষকরা। দাবি তাদের, ব্যাটারি বা ইলেকট্রনিক্সের প্রয়োজন ছাড়াই কেবল চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্রজাপতির ডানার মতো কাজ করবে এটি।

গবেষকরা বলছেন, মোনার্ক বা রাজা প্রজাপতির ধৈর্য ও সক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এ উদ্ভাবনটি করেছেন তারা। পরিবেশগত পর্যবেক্ষণ, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কাজ ও চিকিৎসা প্রযুক্তিতে রূপান্তর ঘটাতে পারে তাদের এ উদ্ভাবন।

লম্বা দূরত্বের মাইগ্রেশনের জন্য সুপরিচিত মোনার্ক প্রজাপতি, এরা কানাডা ও মেক্সিকোর মধ্যে হাজার হাজার কিলোমিটার পথ ভ্রমণ করে। এসব প্রজাপতির ডানা সক্রিয় নড়াচড়ার সঙ্গে পরোক্ষ কার্যক্রম মিলিয়ে শক্তিসাশ্রয়ী উপায়ে উড়তে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।

মোনার্ক প্রজাপতির এ অনন্য গুণ থেকে অনুপ্রাণিত হয়ে এই চৌম্বকীয় রোবোটিক ডানা তৈরি করেছেন ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্টাড’ ও ‘হেলমহোল্টজ সেন্টার ড্রেসডেন-রোসেনডর্ফ’-এর গবেষকদের একটি দল।

রোবোটিক ডানা তৈরির জন্য ক্ষুদ্র চৌম্বকীয় কণা দিয়ে তৈরি এক নমনীয় প্লাস্টিক ব্যবহার করেছে অধ্যাপক অলিভার গুটফ্লেইশ ও ড. ডেনিস মাকারভের নেতৃত্বে এ দলটি। বাইরের চৌম্বক ক্ষেত্রের সংস্পর্শে এলে এর মধ্যে থাকা বিভিন্ন কণা নড়াচড়া করে। ফলে এসব ডানা বেঁকে যায় ও প্রজাপতির ওড়ার মতো উড়তে পারে।

এ রোবোটিক ডানা তৈরির প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং। থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে ১২টি আলাদা ডানার নকশা পরীক্ষা করেছেন গবেষকরা, যার মধ্যে কয়েকটিতে ছিল প্রজাপতির ডানার মতো শিরার কাঠামোও।

গবেষকদের মূল লক্ষ্য ছিল, মোনার্ক প্রজাপতির বিভিন্ন বৈশিষ্ট্য কীভাবে এসব রোবোটিক ডানার নমনীয়তা ও দক্ষতাকে প্রভাবিত করে তা খুঁজে বের করা।

গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট সিস্টেম’-এ। এতে দেখা গেছে, মোনার্ক প্রজাপতির শিরার মতো আদলে নকশাওয়ালা বড় আকারের বিভিন্ন রোবোটিক ডানার অভিযোজন ও বাঁকানোর বিষয়টি সহজ।

“এসব ডানা বানানোর ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ ছিল অতি-পাতলা ও নমনীয় কাঠামো তৈরি করা, যা চাপও সহ্য করতে পারে,” বলেছেন এ গবেষণার অন্যতম প্রধান লেখক কিলিয়ান শেফার।

বড় পরিসরে ব্যবহারের সম্ভাবনা রয়েছে এসব চৌম্বকীয় ডানার। পরিবেশভিত্তিক গবেষণায়, পরাগরেণুর সংখ্যা পর্যবেক্ষণ বা বায়ুর গুণমান পরিমাপ করতে পারে ‘ডানাওয়ালা’ এসব রোবট। দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধারের কাজে বিপজ্জনক এলাকায় চলাচল করতে সাহায্য করবে রোবটের ছোট আকারের শক্তি-সক্ষম ডানা।

চিকিৎসা ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে এ প্রযুক্তিটির। আক্রমণাত্মক অস্ত্রোপচারে সহায়তা করতে পারে হালকা ওজনের এসব রোবট, বিশেষ করে দেহের সূক্ষ্ম বিভিন্ন টিস্যুতে অস্ত্রোপচারের বেলায়।

বর্তমানে এসব রোবোটিক ডানা চলাচলের জন্য বাইরের চৌম্বক ক্ষেত্র প্রয়োজন। এ গবেষণার আরেক প্রধান লেখক মুহাম্মদ বিলাল খান বলেছেন, “চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন পরিবর্তন কীভাবে আরও জটিল নড়াচড়া ও তা নিয়ন্ত্রণ করতে পারে তা খতিয়ে দেখার পরিকল্পনা করছি আমরা।”

পরিবেশ থেকে অনুপ্রাণিত রোবোটিক্সের এই অগ্রগতি একাধিক ক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের দ্বার খুলে দিতে পারে, যার সবকটিই রাজা প্রজাপতির ওড়ার কৌশল থেকে অনুপ্রাণিত।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
    মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
    প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
    যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
  • ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
    ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
    সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
  • এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
    এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
  • ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
    ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
    সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
  • ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
    ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
  • একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
    একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
  • চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
    চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
  • ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
    ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
  • ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
    ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
  • কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
    কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
  • চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
    চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
  • মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
    মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
    পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
  • চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
    চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
  • আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
    আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
  • আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
    আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
  • বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
    বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
  • কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
    কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
  • এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
    এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
  • চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
    চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
  • চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
    চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
    ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
    স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
    ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
  • নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
    নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
  • গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
    গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
  • হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
    হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
  • মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
    মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
    চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
  • রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
    রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
Logo