Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

শেয়ার করুনঃ
ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা

ব্রিটেনের ১৬ থেকে ২১ বছর বয়সী তরুণদের অর্ধেকই ‘ডিজিটাল কারফিউ’ সমর্থন করেন। তারা ইন্টারনেটবিহীন পৃথিবীতে বসবাস করতে চান। এছাড়া ৭০% তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অস্বস্তিবোধ করেন। সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট পরিচালিত একটি জরিপে ওঠে এসেছে এমন তথ্য। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এতে বলা হয়, বর্তমান প্রজন্মের অনেকেই এখন ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার প্রতি তাদের আসক্তি ও অতিরিক্ত নির্ভরতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। অনেকের ইচ্ছা থাকলেও নিজের এই আসক্তি থেকে বেরুতে পারছে না। 

জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন তরুণের মধ্যে ৭ জন (৬৮%) স্বীকার করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর তারা নিজেদের নিয়ে আরও খারাপ অনুভব করে। এদের মধ্যে অর্ধেক তরুণ (৫০%) রাত ১০টার পর নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে নিষেধাজ্ঞা বা, ডিজিটাল কারফিউ চালুর পক্ষে মত দিয়েছে। 

তরুণদের ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত অভ্যাস নিয়েও উঠে এসেছে বেশকিছু উদ্বেগজনক তথ্য। প্রতি চারজনের একজন প্রতিদিন চার ঘণ্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায়। 

৪২% তরুণ স্বীকার করেছেন যে, অনলাইনে কী করেন তা অভিভাবকদের কাছ থেকে তারা গোপন রাখেন। 

এছাড়াও অনলাইনে বয়স নিয়ে মিথ্যাচার করেছে ৪২%, বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করেছে ৪০%, এমনকি ২৭% পুরোপুরি ভিন্ন এক পরিচয়ে নিজেকে উপস্থাপন করেছেন।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
    বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
    মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
  • জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
    জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
  • কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
    কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
Logo