আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৮ মার্চ , ২০২৫
ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্সের তৈরি ‘স্টারশিপ’ মহাকাশযান উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই এটি বিস্ফোরিত হয়।
এনিয়ে চলতি বছরে দুইবার উৎক্ষেপণের পর ভেঙে পড়লো স্পেসএক্সের রকেট ‘স্টারশিপ’-এর উপরের অংশ
স্পেসএক্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবিহীন মহাকাশযানটি রওনা করার পর দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।
দুই মাস আগেও ঠিক একইভাবে আরও একটি স্টারশিপে বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের এটি দ্বিতীয় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
প্রসঙ্গত, স্পেসএক্স স্টারশিপ হলো এ যাবৎকালে তৈরি সবচেয়ে বড় রকেট।