Logo
ঢাকা বুধবার , ১৩ মে , ২০২৬
Logo

চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত

চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি , ২০২৫

শেয়ার করুনঃ
চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হয়েছে সায়েন্স কার্নিভাল।

 নতুন ধারণা, উদ্ভাবন, ও গবেষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) আয়োজিত এ কার্নিভালে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিইউএসএসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আল ফোরকান এবং অধ্যাপক ড.  লায়লা খালেদা। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এছাড়াও এই অনুষ্ঠানে প্রধান বক্তা ও কী-নোট স্পিকার  হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনিরা সুলতানা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড মোঃ কামাল উদ্দিন, উপ উপাচার্য প্রফেসর ড.শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ও প্রক্টর অধ্যাপক ড.  তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আইটি  ডিন প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনিরা সুলতানা। তিনি  শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের যে আগ্রহ এটি অবশ্যই আমাদের জন্য একটি আশা জাগানীয় ব্যাপার।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড মোঃ কামাল উদ্দিন, সায়েন্স আজকে এমন একটা জায়গায় চলে গেছে যেটা আর সূত্রের মধ্যে নেই। সেই জায়গা থেকে সায়েন্স কে  ইনোভেটিভ আইডিয়াগুলো দিয়ে যে বিষয়গুলো আনএক্সপ্লোর আছে সে বিষয়গুলোকে এক্সপ্লোর করার জন্য আজকের সায়েন্স কার্নিভাল। 

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অবদান রাখার কথা ছিল আমরা কিন্তু ততটুকু অবদান রাখতে পারিনি। তার অন্যতম কারণ  আমাদের শিক্ষার সুনির্দিষ্ট যে লক্ষ্য  তা নির্ধারণ করতে পারিনি। বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের টোটাল শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনা দরকার। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বাংলা ভাষার ব্যবহারকে নিশ্চিত করতে হবে।

এছাড়াও দিনব্যাপী এই অনুষ্ঠানে ৬ টি সেগমেন্টে তথা পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শো কেসিং, হ্যাকাথন, গেমিং সেগমেন্টে, রোবো সকার, সায়েন্স অলিম্পিয়াড, সাধারণ অংশগ্রহণকারীদের জন্য মিউজিয়াম বাস, কুইজে স্কুল -কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ মো ৭৫ টি প্রতিষ্ঠানের ৮৫০ এর অধিক শিক্ষার্থী অংশ নেয়। যেখানে প্রজেক্ট শোকেজিং এ ৫০ টির মতো স্টল ও পোস্টার প্রেজেন্টেশনে ৭০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

সবশেষে, পুরস্কার বিতরণী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
    মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে
  • বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
    বেদনার স্মৃতিও মুছে ফেলা যাবে
  • প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
    প্রতীক্ষার পর বাতিল হল ‘বেজোসের’ রকেট উৎক্ষেপণ
  • টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
    টিউলিপকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক
  • যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
    যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক
  • ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
    ১৪ জনের বাবা ইলনমাস্ক কেন আরও সন্তান চান
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১০টি পদক
  • সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
    সমালোচনার মুখে ইন্টারনেটের ভ্যাট কমাল এনবিআর
  • মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
    মোনার্ক প্রজাপতির আদলে রোবটিক ডানা আবিষ্কার
  • এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
    এক আইফোনে থাকবে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
  • ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
    ডিপসিক কী, কেন কমছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির শেয়ারদর
  • এআইচালিত রোবট বাজারে আনছে চীন
    এআইচালিত রোবট বাজারে আনছে চীন
  • কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
    কী আছে শনির চাঁদের নিজস্ব বায়ুমণ্ডলে
  • সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
    সমুদ্রতলের রহস্য উন্মোচনে কাজ করছে ‘আইইউবি বঙ্গমেরিন’
  • ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
    ডুবোযান নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে ‘সাস্ট অনুসন্ধান’
  • একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
    একুশে পদক পাচ্ছেন অভ্র’র মেহেদী হাসান
  • ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
    ধারণার চেয়েও রাহস্যময় পৃথিবীর কেন্দ্র
  • ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
    ফেরির নকশা করে বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
  • কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
    কার্বন-ডাই-অক্সাইড থেকে মিলবে জ্বালানি, চলবে গাড়ি
  • চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
    চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
  • মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
    মাস্কের স্টারলিংক নিয়ে ভাবছে বিটিআরসি
  • চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
    চীনের ভূগর্ভে সীমাহীন জ্বালানি উৎসের সন্ধান
  • পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
    পারমাণবিক বর্জ্য থেকে বিদ্যুৎ
  • চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
    চলতি বছর সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
  • আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
    আবারও ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ
  • আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
    আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
  • বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
    বয়স্কদের দেখভালে চীনে এআই ব্যবহার
  • কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
    কমেছে মোবাইল ইন্টারনেট ব্যবহার, বাড়ছে ব্রডব্যান্ড
  • এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
    এ বছর ওপেনএআইয়ের আয় তিন গুণ হবে
  • চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
    চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা
  • চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
    চাঁদে তথ্যভান্ডার স্থাপনের পরিকল্পনা
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
    ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার দাবি বিজ্ঞানীদের
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
    স্টারলিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
    ইন্টারনেটবিহীন পৃথিবী চান ব্রিটেনের তরুণরা
  • নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
    নাসার লাইভ কনটেন্ট দেখা যাবে নেটফ্লিক্সে
  • গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
    গুগলের এআই ভিডিও জেনারেটর ‘ভিও ৩’ এখন জেমিনাইতে
  • হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
    হিটলারের প্রশংসা: মাস্কের চ্যাটবটের বিরুদ্ধ ক্ষেপেছে ইহুদিপক্ষ
  • মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
    মানব দেহে ‘সফল অস্ত্রোপচার’ রোবটের
  • পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
    পৃথিবীতে বসেই মঙ্গল ছুঁয়ে দেখার সুযোগ!
  • ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
    ‘মঙ্গলের মাটি’ বানালেন চীনা বিজ্ঞানীরা
  • চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
    চীনের রোবট এখন নিজের চার্জ নিজেই দেয়
  • রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
    রোবট বক্সিংয়ের যুগে প্রবেশ করল বিশ্ব, নেতৃত্বে চীন
Logo